রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ ‘প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি, ব্রিকস সম্মেলনে বাংলাদেশ থেকে প্রতিনিধি পাঠানোর সুযোগ নেই’ এসআরবি বিল পাস, বিলুপ্ত র‍্যাব দুদকের অনুসন্ধান নিয়ে প্রশ্ন আসিফ মাহমুদের শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কোনো দ্বিধা নেই:উপদেষ্টা জাহেদ ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির সাইফুর রহমানের মৃত্যুতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন রিজভী ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার

জজের বাসায় চুরির ঘটনায় দুইজন গ্রেপ্তার

  • আপডেট টাইম : শুক্রবার, ২৭ মে, ২০২২
  • ১৯১ দেখা হয়েছে

বাংলা হেড লাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুর চৌকি আদালতের সহকারি জজের ভাড়া বাসায় চুরির ঘটনা ঘটেছে।

এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলো- শাহজাদপুর পৌর এলাকার দ্বাবাড়িয়া মহল্লার মৃত মজিবরের ছেলে ও স্থানীয় মোবাইল দোকানের কর্মচারি জালাল (৪৫) ও উল্লাপাড়া উপজেলার কাওয়াক গ্রামের মৃত লিটনের ছেলে মাসুদ রানা (২৩)।

শাহজাদপুর থানার ওসি শাহিদ মাহমুদ খান এ তথ্য নিশ্চিত করে জানান, মঙ্গলবার দুপুরে ওই জজের ভাড়া বাসার তালা ভেঙ্গে ২টি ল্যাপটপ, মোবাইল ও নগদ টাকা চুরির ঘটনা ঘটে। এ ব্যাপারে ওই আদালতের সেরেস্তাদার আমিরুল মোমেন খান বাদী হয়ে অজ্ঞাতনামা আসামী করে মামলা দায়ের করেন।

মামলায় পুলিশ তদন্ত শেষে বৃহস্পতিবার ভোর রাতে উল্লাপাড়া উপজেলার ওই গ্রামে অভিযান চালিয়ে মাসুদ রানাকে গ্রেফতার করা হয় এবং তার দেয়া তথ্যর ভিত্তিতে শাহজাদপুর পৌর এলাকার দ্বাবাড়িয়া মহল্লায় অভিযান চালিয়ে জালালকে গ্রেফতার করা হয়েছে।

তাদের কাছ থেকে চুরি হওয়া ২টি ল্যাপটপ, ফোন ও শাড়ী উদ্ধার করা হয়। ওইদিন বিকেলে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com