শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
‘প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি, ব্রিকস সম্মেলনে বাংলাদেশ থেকে প্রতিনিধি পাঠানোর সুযোগ নেই’ এসআরবি বিল পাস, বিলুপ্ত র‍্যাব দুদকের অনুসন্ধান নিয়ে প্রশ্ন আসিফ মাহমুদের শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কোনো দ্বিধা নেই:উপদেষ্টা জাহেদ ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির সাইফুর রহমানের মৃত্যুতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন রিজভী ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার সংঘাত এড়িয়ে সমঝোতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: জামায়াত আমির

খুলনায় ধর্ষণের মামলায় পুলিশ কনস্টেবল গ্রেপ্তার

  • আপডেট টাইম : শুক্রবার, ১৭ জুন, ২০২২
  • ২১২ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস খুলনা ব্যুরো: খুলনায় আবারও পুলিশের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে।

মহানগরীর খানজাহান আলী থানার বাজার এলাকায় এক মুসলিম যুবতীকে বিয়ের প্রস্তাব দিয়ে ধর্ষণের অভিযোগে স্বদেশ বালা নামের এক পুলিশ কনস্টেবলকে গ্রেপ্তারও করেছে পুলিশ ।

শুক্রবার দুপুরে খানজাহান আলী থানায় মামলা দায়েরের পর তাকে গ্রেপ্তার করা হয়। স্বদেশ বালা আড়ংঘাটা থানায় পুলিশ কনস্টেবল (কম্পিউটার অপারেটর) হিসেবে কর্মরত ছিলেন। 

জানা যায়, স্বদেশ বালা নিজেকে অবিবাহিত দাবি করে যুবতীর সাথে দীর্ঘদিন ধরে প্রেম ও শারীরিক সম্পর্ক গড়ে তোলে। এক পর্যায়ে বিয়ের প্রস্তাব দিলে স্বদেশ বালা অস্বীকৃতি জানায় ও গত ১৫ জুলাই খানজাহান আলী থানা থেকে আড়ংঘাটা থানায় বদলী হয়। এদিকে শুক্রবার  খানজাহান আলী থানায় ওই যুবতী ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেন।

 মামলার তদন্ত কর্মকর্তা খানজাহান আলী থানা পুলিশের উপ-পরিদর্শক রেজোয়ানুল ইসলাম জানান, মামলা দায়েরের পর তাৎক্ষনিক স্বদেশ বালাকে গ্রেপ্তার করা হয়েছে।

উল্লেখ্য, সর্বশেষ ১৫ মে খুলনার কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠে পিবিআই ইন্সপেক্টর মঞ্জুরুল আহসান মাসুদের বিরুদ্ধে।ওইদিনই কলেজ ছাত্রী বাদী হয়ে মাসুদের বিরুদ্ধে ধর্ষণ মামলা ক রেন।

৮ জুন বহুল আলোচিত ক‌লেজ ছাত্রী ধর্ষণ মামলার আসা‌মি পি‌বিআই প‌রিদর্শক মঞ্জুর হাসান মাসু‌দকে কারাগা‌রে পা‌ঠি‌য়ে‌ছেন আদালত।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com