মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
প্রধানমন্ত্রী ও এনসিপির বৈঠক পতিত ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে ঐক্যের প্রতিফলন: মাহ্দী আমিন এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী প্রয়োজনে সংবিধান সংশোধনের মাধ্যমে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করা হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী স্বাধীনতার ৫৫ বছর পরও মৌলিক সমস্যার সমাধান হয়নি : রাষ্ট্রপতি রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে মিয়ানমার: আইসিজে ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী নড়াইলে বিএনপির মিছিলে আওয়ামী লীগের হমালায় দুই নেতা নিহত গোপালগঞ্জে সহিংসতায় জড়িতরা নিশ্চয়ই বিচারের মুখোমুখি হবে: উপদেষ্টা জাহেদ হাসিনার প্রত্যর্পণ নিয়ে আনুষ্ঠানিক কোনো শর্ত দেয়নি ভারত: শামা ওবায়েদ লগি-বইঠা-রামদা হাতে গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ভাঙচুর

বাসে হেরোইন বহনের দায়ে চালক ও সুপারভাইজারের যাবজ্জীবন

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ জুন, ২০২২
  • ২৪০ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে যাত্রীবাহী বাসে হেরোইন বহনের দায়ে চালক সোহাগ আলী ও সুপারভাইজার লিটন হোসেনকে যাবজ্জীবন কারাদন্ডাদেশ দিয়েছেন আদালত।

সেইসাথে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদন্ডাদেশ দেয়া হয়েছে।

সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলে খোদা মো: নাজির মঙ্গলবার (২১ জুন) দুপুরে এ দন্ডাদেশ দিয়েছেন।

দন্ডাদেশ প্রাপ্ত বাস চালক সোহাগ আলী উল্লাপাড়া উপজেলার শিবপুর গ্রামের সাইফুল ইসলামের ছেলে ও সুপারভাইজার লিটন হোসেন একই উপজেলার রামকান্তপুর মধ্যপাড়া গ্রামের মৃত জিতু প্রামাণিকের ছেলে।

পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট গাজী আব্দুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি মামলার বরাত দিয়ে জানান, হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সলঙ্গা থানার চড়িয়া গ্রাম এলাকায় র‍্যাব-১২ হেড কোয়ার্টারের সামনে ২০১৮ সালের ২৯ আগস্ট দুপুরে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে মাদকবিরোধী অভিযান চালায় র‍্যাব-১২ সদস্যরা।

সেসময় নাটোর থেকে ঢাকাগামী রিফাত পরিবহনের যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৮৫৬ গ্রাম হেরোইন জব্দসহ বাসের চালক-সুপারভাইজারকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় র‍্যাবের ডিএডি ইউনুস আলী বাদী হয়ে সলঙ্গা থানায় তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।

মামলার শুনানি শেষে মঙ্গলবার দুপুরে আসামীদের উপস্থিতিতে বিচারক উল্লেখিত রায় ঘোষণা করেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com