বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
দুদকের অনুসন্ধান নিয়ে প্রশ্ন আসিফ মাহমুদের শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কোনো দ্বিধা নেই:উপদেষ্টা জাহেদ ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির সাইফুর রহমানের মৃত্যুতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন রিজভী ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার সংঘাত এড়িয়ে সমঝোতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: জামায়াত আমির রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: গোলাম পরওয়ার

কাপ্তাই হ্রদে নৌ পুলিশের অভিযান: তিন লক্ষাধিক মিটার নিষিদ্ধ জাল উদ্ধার

  • আপডেট টাইম : সোমবার, ১৮ জুলাই, ২০২২
  • ২৮৫ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি : কাপ্তাই হ্রদে নিষিদ্ধ মৌসুমে মাছ শিকার বন্ধে অভিযানে নেমেছে নৌ পুলিশ।

সোমবার (১৮ জুলাই) দুপুরে হ্রদে অভিযান পরিচালনাকালে মশারী জাল, কারেন্ট জালসহ প্রায় তিন লক্ষাধিক মিটার নিষিদ্ধ পাতানো জাল উদ্ধার করা হয়। এসময় কয়েকটি ঝাঁকও ভেঙ্গে অপসারণ করা হয়। অভিযানে কাউকে আটক করা হয়নি।

নৌপুলিশের উপস্থিতি টের পেয়ে অবৈধভাবে মাছ শিকারকারীরা পালিয়ে যেতে সক্ষম হয়।

কাপ্তাই হ্রদের সুবলং এলাকার বিভিন্ন স্থানে প্রায় তিন ঘন্টাব্যাপী এই অভিযান পরিচালনা করা হয়। নৌপুলিশের চট্টগ্রাম অঞ্চলের পুলিশ সুপার মো: মোমিনুল ইসলাম ভুইয়া অভিযানের নেতৃত্ব দেন।

হ্রদে অভিযান চলাকালে রাঙ্গামাটি সদর ও বরকল থানার সীমান্তবর্তী এলাকা হতে অবৈধভাবে পাতানো ও ব্যবহৃত কারেন্ট জাল, মশারী জাল, সুতার জাল মিলিয়ে তিন লক্ষাধিক জাল উদ্ধার করা হয়। এছাড়াও বৃহৎ আকারের মাছের ঝোঁপ ও ঝাঁক ভেঙ্গে অপসারণ করা হয়।

অভিযানে রাঙ্গামাটি সদর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইরফানুর রহমানসহ নৌ পুলিশের সদস্যরা অংশ নেন।

পুলিশ সুপার মো: মমিনুল ইসলাম ভুঁইয়া জানান, মাছ ধরা বন্ধকালীন সময় কাপ্তাই হ্রদে সকল ধরনের অবৈধ জাল, মাছ ধরার উপকরণ ও আনুষঙ্গিক যন্ত্রপাতির ব্যবহার বন্ধে নৌ পুলিশের কার্যকর পদক্ষেপ অব্যাহত থাকবে।

উল্লেখ্য, হ্রদে কার্প জাতীয় মাছের সুষ্ঠু প্রজননের লক্ষ্যে তিন মাস সকল ধরনের মাছ শিকার, পরিবহন ও বাজারজাত নিষিদ্ধ করে জেলা প্রশাসন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com