শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
‘প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি, ব্রিকস সম্মেলনে বাংলাদেশ থেকে প্রতিনিধি পাঠানোর সুযোগ নেই’ এসআরবি বিল পাস, বিলুপ্ত র‍্যাব দুদকের অনুসন্ধান নিয়ে প্রশ্ন আসিফ মাহমুদের শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কোনো দ্বিধা নেই:উপদেষ্টা জাহেদ ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির সাইফুর রহমানের মৃত্যুতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন রিজভী ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার সংঘাত এড়িয়ে সমঝোতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: জামায়াত আমির

অধিক দামে চার্জার ফ্যান বিক্রি করায় জরিমানা

  • আপডেট টাইম : শনিবার, ২৩ জুলাই, ২০২২
  • ২০৭ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়া প্রতিনিধি: বগুড়ায় অধিক দামে চার্জার ফ্যান বিক্রি করার অভিযোগে শহরের নদী বাংলা কমপ্লেক্সের আল মদিনা ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্সের মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার দুপুরে অভিযান চলাকালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়ার সহকারি পরিচালক ইফতেখারুল ইসলাম রিজভী এ আদেশ দেন।

অভিযোগে জানা গেছে, বগুড়া শহরের সাতমাথা সংলগ্ন নদী বাংলা কমপ্লেক্সে মদিনা ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রোনিক্স নামে একটি প্রতিষ্ঠান রয়েছে।

সেখানে পাইকারী ও খুচরা দরে ইলেকট্রনিক্স সামগ্রী বিক্রি করা হয়। ব্যবসায়ী দীর্ঘদিন ধরে ক্রেতাদের কাছে ইচ্ছামত বেশি মূল্যে সামগ্রী বিক্রি করে আসছেন। তিনি চার হাজার ৮০০ টাকা মূল্যের একটি চার্জার ফ্যান ক্রেতার কাছে ছয় হাজার ১০০ টাকায় বিক্রি করেন। এমন অভিযোগ পাওয়ার পর জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিপ্তরের সহকারি পরিচালক ইফতেখারুল ইসলাম রিজভী শনিবার দুপুরে ওই দোকানে অভিযান চালান। কাগজপত্র যাচাই করে দেখা যায়, ব্যবসায়ী অসাধুভাবে প্রতিটি চার্জার ফ্যানে এক হাজার থেকে এক হাজার ২০০ টাকা বেশি আদায় করেন। অভিযোগের সত্যতা মেলায় ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা করা হয়।

ব্যবসায়ী তাৎক্ষণিকভাবে জরিমানার টাকা পরিশোধ করেন। সহকারি পরিচালক ইফতেখারুল ইসলাম রিজভী জানান, তাদের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com