বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
দেশের যেকোন কূটনীতিক মিশনে উপস্থিত হলে শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: শামা ওবায়েদ সংস্কার-বিচারকে প্রাধান্য দিয়েই হতে হবে জাতীয় ঐক্য: নাহিদ প্রধানমন্ত্রী ও এনসিপির বৈঠক পতিত ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে ঐক্যের প্রতিফলন: মাহ্দী আমিন এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী প্রয়োজনে সংবিধান সংশোধনের মাধ্যমে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করা হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী স্বাধীনতার ৫৫ বছর পরও মৌলিক সমস্যার সমাধান হয়নি : রাষ্ট্রপতি রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে মিয়ানমার: আইসিজে ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী নড়াইলে বিএনপির মিছিলে আওয়ামী লীগের হমালায় দুই নেতা নিহত গোপালগঞ্জে সহিংসতায় জড়িতরা নিশ্চয়ই বিচারের মুখোমুখি হবে: উপদেষ্টা জাহেদ

অর্থ আত্মসাৎ মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

  • আপডেট টাইম : শনিবার, ৩০ জুলাই, ২০২২
  • ২০৪ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়া প্রতিনিধি: বগুড়ায় অর্থ আত্মসাৎ মামলায় ১০ বছরের সাজা ও দেড় কোটি টাকার অর্থদন্ড মাথায় নিয়ে পাঁচ বছর পালিয়ে ছিলেন, কৃষিবিদ ওয়াজেদ হোসেন (৫০) নামে এক ব্যক্তি।

সদর থানা পুলিশ শুক্রবার রাতে তাকে ঢাকার রামপুরা এলাকা থেকে গ্রেফতার করেছে।

তদন্তকারী কর্মকর্তা এসআই জাকির আল আহসান জানান, শনিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে বগুড়া জেল হাজতে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, কৃষিবিদ ওয়াজেদ হোসেন বগুড়া সদরের নামুজা ভান্ডারীপাড়া গ্রামের শাহাদত হোসেনের ছেলে। ঢাকার সুপারহিট ইলেকট্রিক নামে একটি প্রতিষ্ঠানের সাবেক বিক্রয় প্রতিনিধি ওই ব্যক্তি নামুজা বাজারে সার ও কীটনাশকের ব্যবসা করতেন। তিনি ২০১২ সাল থেকে ২০১৬ পর্যন্ত ব্যবসার কারণে বিভিন্ন ব্যাংক ও অর্থ লগ্নীকারী প্রতিষ্ঠানের কাছে থেকে প্রায় দেড় কোটি টাকার ঋণ গ্রহণ করেন।

এরপর ঋণ পরিশোধ না করেই তিনি বিভিন্ন স্থানে আত্মগোপন করেন। বাধ্য হয়ে আর্থিক ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও প্রতিষ্ঠান কৃষিবিদ ওয়াজেদ হোসেনের বিরুদ্ধে আদালতে আটটি মামলা করেন। আদালত ২০১৭ থেকে ২০২০ পর্যন্ত ছয়টি মামলায় তাকে মোট ১০ বছর সাজা ও দেড় কোটি টাকা অর্থদন্ডের রায় ঘোষণা করেন।

কৃষিবিদ ওয়াজেদ হোসেন প্রথম রায় ঘোষণার পরপরই আত্মপোগন করেন। তার বিরুদ্ধে আরো দুটি মামলা বিচারাধীন রয়েছে। সাজা পরোয়ানা জারি হলে তাকে গ্রেফতারের চেষ্টা চলছিল।

এসআই জাকির আল আহসান আরো জানান, আধুনিক তথ্যপ্রযুক্তি ব্যবহার করে সাজাপ্রাপ্ত পলাতক ওয়াজেদ হোসেনের অবস্থান নিশ্চিত হওয়া যায়। এরপর শুক্রবার রাতে সিনিয়র কর্মকর্তাদের সহযোগিতায় ঢাকার রামপুরা থেকে তাকে গ্রেফতার করা হয়। বগুড়ায় আনার পর শনিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে বগুড়া জেল হাজতে পাঠানো হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com