বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
দেশের যেকোন কূটনীতিক মিশনে উপস্থিত হলে শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: শামা ওবায়েদ সংস্কার-বিচারকে প্রাধান্য দিয়েই হতে হবে জাতীয় ঐক্য: নাহিদ প্রধানমন্ত্রী ও এনসিপির বৈঠক পতিত ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে ঐক্যের প্রতিফলন: মাহ্দী আমিন এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী প্রয়োজনে সংবিধান সংশোধনের মাধ্যমে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করা হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী স্বাধীনতার ৫৫ বছর পরও মৌলিক সমস্যার সমাধান হয়নি : রাষ্ট্রপতি রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে মিয়ানমার: আইসিজে ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী নড়াইলে বিএনপির মিছিলে আওয়ামী লীগের হমালায় দুই নেতা নিহত গোপালগঞ্জে সহিংসতায় জড়িতরা নিশ্চয়ই বিচারের মুখোমুখি হবে: উপদেষ্টা জাহেদ

দুপচাঁচিয়ায় ৩১৪টি বন্যপাখি উদ্ধার ভ্রাম্যমাণ আদালতে ব্যবসায়ীর জেল

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২ আগস্ট, ২০২২
  • ২৩৬ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়া প্রতিনিধি: বগুড়া ডিবি পুলিশের সদস্যরা সোমবার রাতে দুপচাঁচিয়া উপজেলার ডাঙ্গাপাড়া গ্রাম থেকে চার প্রজাতির ৩১৪টি বন্য পাখি উদ্ধার করেছে।

অবৈধভাবে বন্য পাখি সংরক্ষণ করার অভিযোগে মঙ্গলবার দুপুরে দুপচাঁচিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন জিহাদীর ভ্রাম্যমাণ আদালত ব্যবসায়ী আতোয়ার আলী সাকিদারকে (৫২) ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন।

পরে পুলিশ পাখিগুলো অবমুক্ত করেছে। বগুড়া ডিবি পুলিশের ইনচার্জ ইন্সপেক্টর সাইহান ওলিউল্লাহ এসব তথ্য দিয়েছেন।

পুলিশ জানায়, বন্যপাখি সংরক্ষণকারী ও ব্যবসায়ী আতোয়ার আলী সাকিদার বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার গুণাহার ইউনিয়নের ভাঙ্গাপাড়া গ্রামের মৃত ওছিমুদ্দিন সাকিদারের ছেলে। তিনি অবৈধভাবে বন্যপাখি সংরক্ষণ ও কেনাবেচা করতেন।

সোমবার রাত ৯টার দিকে ডাঙ্গাপাড়া গ্রামের বাড়িতে অভিযান চালিয়ে অবৈধভাবে সংরক্ষণ করা ৩৪১টি বন্যপাখি উদ্ধার করা হয়। এ সময় ব্যবসায়ী আতোয়ার আলী সাকিদারকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে দুপচাঁচিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুমন জিহাদীর আদালতে হাজির করা হয়। আদালত অবৈধভাবে বন্যপাখি সংরক্ষণ ও বিক্রি করায় তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ডাদেশ দেন।

দুপচাঁচিয়া থানার ওসি আবুল কালাম আজাদ জানান, উদ্ধার করা পাখিগুলোর মধ্যে ১৪০টি ফুলমাথা টিয়া, ৪০টি লাল মাথা টিয়া , ৫০টি তিলা মুনিয়া পাখি ও ৮৪টি দেশি চাদি ঠোট মুনিয়া পাখি।

আতোয়ার দীর্ঘ প্রায় ১০ বছর ধরৈ অবৈধভাবে বন্যপাখি ধরে বিক্রি করে আসছেন। দেশের সীমান্তসহ বিভিন্ন এলাকা ঘুরে পাখি ধরতেন। পরে এসব পাখি রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় উচ্চ মূল্যে বিক্রি করতেন।

আতোয়ার আলী সাকিদার জানান, তিনি পাখিগুলো চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ধুকপুকুর সীমান্তবর্তী এলাকা থেকে সংগ্রহ করেন। এরপর এসব নিজ বাড়িতে সংরক্ষণ করেন। তিনি আরো জানান, এ মৌসুমে হিরামন টিয়া ও মুনিয়াসহ নানা প্রজাতির পাখি ভারত থেকে খাদ্য আহরণের জন্য বাংলাদেশে আসলে তিনি নানা কৌশলে ধরেন। পরে রাজধানীসহ দেশের বিভিন্ন বাজারে বিক্রি করেন।

বগুড়া ডিবি পুলিশের ইনচার্জ ইন্সপেক্টর সাইহান ওলিউল্লাহ জানান, মঙ্গলবার দুপুরে দুপচাঁচিয়া থানা চত্বরে পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী পাখিগুলো অবমুক্ত করেন।

দুপচাঁচিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন জিহাদী, আদমদীঘি সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার নাজরান রউফ, রাজশাহী বিভাগীয় বন কর্মকর্তা আহম্মেদ নিয়ামুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com