বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
১৯৭৮ সালে জন্ম নেওয়া বিএনপি কীভাবে ‘মুক্তিযুদ্ধের দল’: সংসদে প্রশ্ন আজহারের ‘শহীদ পরিবারের লোক জামায়াত করতেই পারে না’: ফজলুর বক্তব্যে উত্তপ্ত সংসদ গণভোট নিয়ে বিভ্রান্তকারীদের প্রশ্রয় না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর নৈশভোজে হামলাকারী ঘোর খ্রিষ্টানবিরোধী: ট্রাম্প ফ্লোরিডায় লিমনের সঙ্গে বৃষ্টিকেও হত্যা পাকিস্তানে মার্কিন প্রতিনিধি দলের সফর বাতিল: ট্রাম্প বাংলাদেশে ২০২৫ সালে ‘তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়’ ছিল দেড় কোটির বেশি মানুষ স্ক্রিনশট পোস্ট করা নিয়ে ঢাবি ক্যাম্পাসে ছাত্রদল-শিবির উত্তেজনা, মারধর জ্বালানি পরিস্থিতি নিয়ে বিরোধী দলের সঙ্গে বসার আশ্বাস প্রধানমন্ত্রীর জাতীয় সংসদে ছাত্রদল-শিবির সংঘর্ষে ‘পা কেটে নেওয়ার’ অভিযোগ

ফেন্সিডিলসহ মাদক কারবারি স্বামী-স্ত্রী গ্রেপ্তার

  • আপডেট টাইম : সোমবার, ১৫ আগস্ট, ২০২২
  • ২৩৯ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার বারইভাগ (নয়াপাড়া) গ্রামে অভিযান চালিয়ে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১২ সদস্যরা।

গ্রেপ্তারকৃতরা হলো-রায়গঞ্জ উপজেলার বারইভাগ (নয়াপাড়া) গ্রামের আব্দুস সাত্তার খানের ছেলে আব্দুল মমিন খান (২৭) ও তার স্ত্রী মোছা: নাসরিন আক্তার (২৩)।

র‌্যাব-১২’র মিডিয়া অফিসার মেজর এম. রিফাত-বিন-আসাদ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকাল সোয়া ৬ টার দিকে গ্রেপ্তারকৃতদের বসত বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৫১ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ ১টি মোবাইল ফোন জব্দ করা হয়। তারা দীর্ঘদিন ধরে এ অবৈধ ব্যবসায় জড়িত ছিল বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com