বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ পৌর এলাকা ও বেলকুচি উপজেলার পাঁচটি প্রতিষ্ঠানকে এক লাখ বিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সিরাজগঞ্জের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি এ জরিমানা করেন।
মাহমুদ হাসান রনি এ তথ্য নিশ্চিত করে জানান, সিরাজগঞ্জ পৌর এলাকার বড় বাজার, বাজার স্টেশন, সয়াধানগড়া ও বেলকুচি উপজেলার মুকুন্দগাঁতী বাজারে বুধবার (২৪ আগস্ট) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযান চালানো হয়। প্রতিশ্রুত পণ্য সেবা যথাযথভাবে না দেয়াসহ বিভিন্ন অভিযোগে দু’জন কেবল বিক্রেতাকে ২০ হাজার করে ৪০ হাজার টাকা, ইলেকট্রোনিক্স একটি শোরুমকে ৩০ হাজার টাকা পণ্যের মোড়কে মূল্য ওজন ও উৎপাদনের তারিখ না থাকায় বিসমিল্লাহ আজমিরী ফ্লাওয়ার মিল মালিককে ৩০ হাজার টাকা ও সেবাগ্রহীতার জীবন বিপন্নকারী কাজ করায় হোটেল জলিলকে ২০ হাজার টাকাসহ মোট ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।