মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
প্রধানমন্ত্রী ও এনসিপির বৈঠক পতিত ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে ঐক্যের প্রতিফলন: মাহ্দী আমিন এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী প্রয়োজনে সংবিধান সংশোধনের মাধ্যমে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করা হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী স্বাধীনতার ৫৫ বছর পরও মৌলিক সমস্যার সমাধান হয়নি : রাষ্ট্রপতি রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে মিয়ানমার: আইসিজে ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী নড়াইলে বিএনপির মিছিলে আওয়ামী লীগের হমালায় দুই নেতা নিহত গোপালগঞ্জে সহিংসতায় জড়িতরা নিশ্চয়ই বিচারের মুখোমুখি হবে: উপদেষ্টা জাহেদ হাসিনার প্রত্যর্পণ নিয়ে আনুষ্ঠানিক কোনো শর্ত দেয়নি ভারত: শামা ওবায়েদ লগি-বইঠা-রামদা হাতে গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ভাঙচুর

প্রেমের ফাঁদে ফেলে অর্থ দাবির মামলায় দুই নারী গ্রেফতার

  • আপডেট টাইম : সোমবার, ২৯ আগস্ট, ২০২২
  • ১৯০ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় প্রেমের ফাঁদে ফেলে ব্লাকমেইল করে বিয়ের পর অর্থ দাবির মামলায় প্রতারক চক্রের দুই নারীকে গ্রেফতার করেছে পুলিশ।

তারা হলো-উল্লাপাড়া উপজেলার কয়ড়া গ্রামের রত্না খাতুন (৩৩) ও একই এলাকার ত্রিফলগাঁতী গ্রামের সাহিদা খাতুন (৩০)।

উল্লাপাড়া মডেল থানার ওসি নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, উল্লাপাড়া পৌর এলাকার উল্লাপাড়া পশ্চিমপাড়া মহল্লার যুবক শামিমের সাথে রত্না খাতুন বিশেষ কৌশলে প্রেমের সম্পর্ক গড়ে তোলে কয়েক মাস আগে। এ প্রেমের ফাঁদে ফেলে অন্তরঙ্গ মুহূর্তের ছবি ও ভিডিও ধারণ করে ব্লাকমেইল করে ১৮ জুলাই স্ট্যাম্পে শামিমের স্বাক্ষর নিয়ে বিয়ের কাবিন করে এবং এসব দেখিয়ে তার কাছে মোটা অংকের টাকা দাবি করে প্রেমিকা রত্না।

এ ব্যাপারে ভুক্তভোগী শামিম বাদী হয়ে শনিবার বিকেলে প্রতারক চক্রের ৩ নারীর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করে। এ মামলার প্রেক্ষিতে পুলিশ ওইদিন রাতে অভিযান চালিয়ে প্রতারক চক্রের প্রধান আসামী রত্না খাতুনকে গ্রেফতার করা হয় এবং পরদিন রাতে চক্রের সদস্য সাহিদা খাতুনকে গ্রেফতার করা হয়েছে। তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এদিকে নারী প্রতারক চক্রের ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভ ও চাঞ্চল্যর সৃষ্টি হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com