মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
প্রধানমন্ত্রী ও এনসিপির বৈঠক পতিত ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে ঐক্যের প্রতিফলন: মাহ্দী আমিন এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী প্রয়োজনে সংবিধান সংশোধনের মাধ্যমে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করা হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী স্বাধীনতার ৫৫ বছর পরও মৌলিক সমস্যার সমাধান হয়নি : রাষ্ট্রপতি রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে মিয়ানমার: আইসিজে ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী নড়াইলে বিএনপির মিছিলে আওয়ামী লীগের হমালায় দুই নেতা নিহত গোপালগঞ্জে সহিংসতায় জড়িতরা নিশ্চয়ই বিচারের মুখোমুখি হবে: উপদেষ্টা জাহেদ হাসিনার প্রত্যর্পণ নিয়ে আনুষ্ঠানিক কোনো শর্ত দেয়নি ভারত: শামা ওবায়েদ লগি-বইঠা-রামদা হাতে গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ভাঙচুর

নওগাঁয় ভোক্তা অধিকারের অভিযান ।। সার ডিলারকে জরিমানা

  • আপডেট টাইম : সোমবার, ২৯ আগস্ট, ২০২২
  • ২১৫ দেখা হয়েছে
ফাইল ফটো ।

সাজ্জাদুল তুহিন, বাংলা হেডলাইনস নওগাঁ প্রতিনিধি: লাইসেন্স এক এলাকার আর গুদাম অন্য এলাকায়। তাই এক সার ডিলারকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার (২৯ আগস্ট) বিকেলে নওগাঁ সদর উপজেলার ডাক্তার মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করেন জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শামীম হোসেন।

শামীম হোসেন বলেন, মেসার্স আব্দুল মালেক ট্রেডার্সের স্বত্বাধিকারী আব্দুল মালেকের সার ডিলারের লাইসেন্স মহাদেবপুর উপজেলার বাগডোব ইউনিয়নের। কিন্তু তার সারের গুদাম ঘর সদর উপজেলার ডাক্তারের মোড়ে। যা কৃষি আইন এবং ভোক্তা অধিকার আইন বিরোধী। এ অপরাধে তাকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে দ্রুত মজুতকৃত সার মহাদেবপুর উপজেলার বাগডোব ইউনিয়নে স্থানান্তরের নির্দেশ দেওয়া হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com