মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
প্রধানমন্ত্রী ও এনসিপির বৈঠক পতিত ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে ঐক্যের প্রতিফলন: মাহ্দী আমিন এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী প্রয়োজনে সংবিধান সংশোধনের মাধ্যমে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করা হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী স্বাধীনতার ৫৫ বছর পরও মৌলিক সমস্যার সমাধান হয়নি : রাষ্ট্রপতি রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে মিয়ানমার: আইসিজে ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী নড়াইলে বিএনপির মিছিলে আওয়ামী লীগের হমালায় দুই নেতা নিহত গোপালগঞ্জে সহিংসতায় জড়িতরা নিশ্চয়ই বিচারের মুখোমুখি হবে: উপদেষ্টা জাহেদ হাসিনার প্রত্যর্পণ নিয়ে আনুষ্ঠানিক কোনো শর্ত দেয়নি ভারত: শামা ওবায়েদ লগি-বইঠা-রামদা হাতে গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ভাঙচুর

বগুড়ায় পুলিশের ওপর হামলা একজন গ্রেফতার

  • আপডেট টাইম : রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০২২
  • ২১০ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়া প্রতিনিধি: বগুড়ার শিবগঞ্জে মিছিল থেকে লাঠিসোটা নিয়ে পুলিশের ওপর হামলা ও দু’জন অফিসার আহত হওয়ার অভিযোগে বিএনপির প্রায় ২০০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে।

শিবগঞ্জ থানার এসআই জিল্লুর রহমান শনিবার রাতে থানায় বিএনপির ২৯ নেতাকর্মীর নাম উল্লেখ করে আরো অজ্ঞাত ১৭০ জনের বিরুদ্ধে এ মামলা করেন।

পরে প্রধান আসামি শিবগঞ্জ সদর ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল ওয়ারেছ আকন্দকে গ্রেফতার করা হয়েছে। শিবগঞ্জ থানার ওসি দীপক কুমার দাস এ তথ্য দিয়েছেন।

পুলিশ ও এজাহার সূত্র জানায়, গত ২ সেপ্টেম্বর শুক্রবার বিকাল ৪টার দিকে শিবগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে স্থানীয় আটমূল ইউনিয়নের মমতাজুর রহমান আদর্শ কেজি স্কুল মাঠে প্রতিবাদ সমাবেশের ডাক দেয়। সমাবেশ শেষে সন্ধ্যা ৬টার দিকে বিএনপি ও অঙ্গ সংগঠনের প্রায় ২০০ নেতাকর্মী বাঁশের লাঠি হাতে বিক্ষোভ মিছিল বের করেন। তারা মিছিল নিয়ে কিচক চারমাথা বাজার ও আমতলি বন্দর এলাকার দিকে দলীয় শ্লোগান এবং উষ্কানীমূলক বক্তব্য রাখেন।

পুলিশ শান্ত থাকতে ও মিছিলে বাধা দিলে তারা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করেন। এ সময় ইটের আঘাতে শিবগঞ্জ থানার এসআই এবিএম আরাফাত রহমান ও এএসআই রবিউল ইসলাম আহত হন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। হামলাকারীদের নাম, ঠিকানা সংগ্রহের পর শনিবার রাতে এসআই জিল্লুর রহমান বাদী হয়ে শিবগঞ্জ সদর ইউনিয়নের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আবদুল ওয়ারেছ আকন্দকে প্রধান আসামি করে ২৯ জনের নাম উল্লেখ করে আরো অজ্ঞাত ১৭০ জনের বিরুদ্ধে মামলা করেন।

রাতেই পুলিশ বগুড়ার নিশিন্দারা উপশহর এলাকার বাড়ি থেকে আবদুল ওয়ারেছকে গ্রেফতার করে।

শিবগঞ্জ থানার ওসি দীপক কুমার দাস জানান, রোববার আসামিকে আদালতের মাধ্যমে বগুড়া জেল হাজতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com