বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
দেশের যেকোন কূটনীতিক মিশনে উপস্থিত হলে শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: শামা ওবায়েদ সংস্কার-বিচারকে প্রাধান্য দিয়েই হতে হবে জাতীয় ঐক্য: নাহিদ প্রধানমন্ত্রী ও এনসিপির বৈঠক পতিত ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে ঐক্যের প্রতিফলন: মাহ্দী আমিন এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী প্রয়োজনে সংবিধান সংশোধনের মাধ্যমে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করা হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী স্বাধীনতার ৫৫ বছর পরও মৌলিক সমস্যার সমাধান হয়নি : রাষ্ট্রপতি রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে মিয়ানমার: আইসিজে ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী নড়াইলে বিএনপির মিছিলে আওয়ামী লীগের হমালায় দুই নেতা নিহত গোপালগঞ্জে সহিংসতায় জড়িতরা নিশ্চয়ই বিচারের মুখোমুখি হবে: উপদেষ্টা জাহেদ

বগুড়ায় রেলওয়ের জমিতে অবৈধভাবে নির্মিত শতাধিক দোকান উচ্ছেদ

  • আপডেট টাইম : বুধবার, ১৪ সেপ্টেম্বর, ২০২২
  • ২২৩ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়া প্রতিনিধি: বগুড়া শহরের স্টেশন রোডে রেলওয়ের জমিতে নির্মিত বীর মুক্তিযোদ্ধা হাসেন আলী সরকার রেলওয়ে (কর্মচারি) কল্যাণ ট্রাস্ট সুপার মার্কেটের শতাধিক ঘর উচ্ছেদ করা হয়েছে।

বুধবার দুপুরে এ অভিযান চলাকালে বিক্ষুব্ধ ব্যবসায়ীরা পুলিশের উপস্থিতিতে রেলওয়ের এক কর্মচারি ও অবৈধ স্থাপনার ব্যাপারে অভিযোগকারীর ওপর হামলা চালিয়ে মারধর করেন।

হামলার শিকাররা দাবি করেছেন, অবৈধ নির্মাণ কাজের ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন এ হামলা চালিয়েছে।

বগুড়া রেলওয়ের সূত্র জানায়, বাংলাদেশ রেলওয়ে কর্মচারি কল্যাণ ট্রাস্ট নামে একটি প্রতিষ্ঠান শহরের স্টেশন রোডে রেলের জমি লিজ নেয়। পরে ওই জায়গাটি ক্ষুদ্র ব্যবসায়ী কল্যাণ ট্রাস্টকে সাব লিজ দেওয়া হয়। ট্রাস্টের উদ্যোগে সেখানে বীর মুক্তিযোদ্ধা হাসেন আলী সরকার রেলওয়ে (কর্মচারি) কল্যাণ ট্রাস্ট সুপার মার্কেট নির্মাণ করা হয়েছে। মার্কেটটি নির্মাণের জন্য রেলওয়ে বিভাগের কাছে যে নকশা জমা দেওয়া হয়েছে, তাতে গাড়ি পার্কিং-এর জন্য ১২ হাজার

৬০০ বর্গফুট জায়গা দেখানো হয়। এদিকে মার্কেট নির্মাণ শেষে দেখা যায়, পার্কিং-এর জন্য কোন জায়গা অবশিষ্ট নেই। অর্থাৎ সমিতি পুরো জমিতে দোকান নির্মাণ করেছে। এ কারণে ক্ষুদ্র ব্যবসায়ী কল্যাণ ট্রাস্টের সহ- সভাপতি সাবেক ছাত্রলীগ নেতা মাহমুদুন নবী রাসেল রেল কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দেন। অভিযোগের সত্যতা পাওয়ায় রেল বিভাগ বুধবার দুপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালায়। তারা পার্কিং-এর জায়গায় নির্মিত শতাধিক দোকান উচ্ছেদ করে।

এদিকে উচ্ছেদ অভিযান চলাকালে বিক্ষুব্ধ ব্যবসায়ীরা রেলওয়ের বুকিং ক্লার্ক রায়হান কবির ও অবৈধ স্থাপনার ব্যাপারে অভিযোগকারী মাহমুদুন নবী রাসেলের ওপর হামলা করেন। পুলিশের উপস্থিতিতে ক্লার্ক রায়হান কবিরকে মারধর করা হয়েছে। মার্কেটের ঠিকাদার আবদুল মান্নান আকন্দ জানান, ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির সভাপতি হায়দার আলী সরকার ও তার ছেলে রায়হান কবির কৌশলে তিনদফা মার্কেটে ভাংচুর করা হয়। তাই ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা ক্ষিপ্ত হয়ে রায়হানকে মারধর করেন।

উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেওয়া রেলওয়ের বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পূর্ণেন্দু দেব জানান, মুক্তিযোদ্ধা হাসেন আলী মার্কেট অনুমোদিত নক্শা ও চুক্তি অনুসারে নির্মাণ করা হয়নি। তারা গাড়ি পার্কিং-এর জমিতে অবৈধভাবে দোকান ঘর নির্মাণ করেছে। চুক্তি ভঙ্গের কারণে অভিযান চালিয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। তিনি আরো জানায়, দোকান ভাড়া নেওয়া ব্যবসায়ীরা এ ব্যাপারে জমি লিজ গ্রহিতা কর্মচারি কল্যাণ ট্রাস্টের সাথে আলোচনা করবেন।

অভিযান পরিচালনাকালে রেলওয়ের লালমনিরহাটের সহকারি ভূ-সম্পত্তি কর্মকর্তা তৌহিদুল ইসলাম, বগুড়ার ফিল্ড কানুনগো গোলাম নবী ও আইন-শৃংখলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com