বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কোনো দ্বিধা নেই:উপদেষ্টা জাহেদ ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির সাইফুর রহমানের মৃত্যুতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন রিজভী ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার সংঘাত এড়িয়ে সমঝোতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: জামায়াত আমির রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: গোলাম পরওয়ার জুবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমা জানুয়ারিতে ২ পর্বে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

বগুড়ার নশিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সাইবার ট্রাইব্যুনালে ছয় বছর জেল

  • আপডেট টাইম : বুধবার, ১৪ সেপ্টেম্বর, ২০২২
  • ১৯৪ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়া প্রতিনিধি: বগুড়ার গাবতলী উপজেলার নশিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান জোবাইদুর রহমান গামাকে (৫৩) ডিজিটাল নিরাপত্তা আইনের বিভিন্ন ধারায় ছয় বছরের কারাদন্ড এবং তিন লাখ টাকা অর্থদন্ড দেওয়া হয়েছে।

অনাদায়ে তাকে আরো নয় মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়।

বুধবার দুপুরে রাজশাহীর সাইবার ট্রাইব্যুনালের বিচারক মো: জিয়াউর রহমান এ সাজা দেন।পরে গামাকে জেল হাজতে পাঠানো হয়েছে।

বগুড়া জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

মামলার বাদী বগুড়ার গাবতলী উপজেলার নশিপুর ইউনিয়নের বাগবাড়ি গ্রামের বাসিন্দা বিএনপি সমর্থক জিয়াউর রহমান টুটুল তালুকদার জানান, তিনি নশিপুর ইউনিয়ন পরিষদে নির্বাচন করার ঘোষণা দেন।

এরপর একই গ্রামের মৃত মোখলেসুর রহমান তালুকদারের ছেলে নশিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং ওই ইউনিয়ন বিএনপির বর্তমান সভাপতি জোবাইদুর রহমান গামা ক্ষিপ্ত হন। তিনি ইউটিউব থেকে একটি অশ্লীল ছবি ডাউনলোড করেন। সেখানে তার (টুটুল) মুখের ছবি সংযুক্ত করেন। এরপর নিজের ফেসবুক আইডি থেকে সে অশ্লীল ভিডিও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন।

বগুড়ার পুরাতন বগুড়া এলাকায় জিবিবি পাওয়ার লিমিটেডের ব্যবস্থাপক মামলার বাদী জিয়াউর রহমান টুটুল তালুকদার জানান আরো জানান, তিনি লোকমুখে জানতে পারেন, ফেসবুকে তার অশ্লীল ভিডিও ছাড়া হয়েছে। তিনি গত ২০২০ সালের ১২ ফেব্রুয়ারি সকালে কর্মস্থলে বসে তার অশ্লীল ভিডিও দেখে হতবাক হন।

১৯ ফেব্রুয়ারি বগুড়া সদর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনের বিভিন্ন ধারায় গামাকে প্রধান আসামি করে আরো অজ্ঞাত ২/৩ জনের বিরুদ্ধে মামলা করেন। পুলিশ গামাকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করে। পরে মামলাটি রাজশাহীর সাইবার ট্রাইব্যুনাল আদালতে স্থানান্তর করা হয়। তিনি আদালত থেকে জামিনে ছাড়া পান।

দীর্ঘ শুনানি, সাক্ষ্য গ্রহণ ও ভিডিও ফুটেজের তথ্যের ভিত্তিতে ১৪ সেপ্টেম্বর বুধবার দুপুরে বিচারক আসামির উপস্থিতিতে রায় ঘোষণা করেন।

রায়ে বিএনপি নেতা জোবাইদুর রহমান গামাকে ডিজিটাল নিরাপত্তা আইনের ২০১৮ এর ২৩ (২) ধারায় তিন বছরের সশ্রম কারাদন্ড তৎসহ এক লাখ টাকা জরিমানা, আনাদায়ে বিনাশ্রম তিন মাস কারাদন্ড, ২৫ (২) ধারায় দুই বছর সশ্রম কারাদন্ড তৎসহ এক লাখ টাকা জরিমানা, আনাদায়ে আরো তিন মাসের বিনাশ্রম কারাদন্ড এবং ২৯ (২) ধারায় এক বছর সশ্রম কারাদন্ড তৎসহ এক লাখ টাকা জরিমানা, আনাদায়ে তিন মাস বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। সাজা একটার পর অপরটা কার্যকর হবে। তবে তার হাজতবাস মূল কারাদন্ড থেকে বাদ যাবে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com