বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার শগুনা চৌরাস্তা মোড় এলাকায় অভিযান চালিয়ে মো: আতিকুল ইসলাম রনি (২৭) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১২ সদস্যরা।
গ্রেফতারকৃত আতিকুল ইসলাম সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার এনায়েতপুর (আশ্রায়ন প্রকল্প) গ্রামের মো: লাল মিয়ার ছেলে।
র্যাব-১২’র মিডিয়া অফিসার মেজর এম. রিফাত-বিন-আসাদ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত সোয়া ১১টার দিকে উল্লেখিত এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।তার কাছ থেকে ১৯৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়। সে দীর্ঘদিন ধরে এ অবৈধ ব্যবসায় জড়িত ছিল বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।#