বাংলা হেডলাইনস খুলনা ব্যুরো: খুলনা মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আজিজুল হাসান দুলু ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সোমবার (১৯ সেপ্টেম্বর) বেলা ১১ টা ২৫ মিনিটে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
খুলনা মহানগর বিএনপির আহবায়ক এসএম শফিকুল আলম মনা এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা যায়, গত ২০ আগস্ট সকাল ১০টায় তিনি অসুস্থতা অনুভব করলে নগরীর ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্মরত চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা করে হৃদরোগের বিষয়টি নিশ্চিত করলে তাৎক্ষণিক তাকে রিং পড়ানো হয়। এরপর তার অবস্থার অবনতি হলে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে নেয়া হয়। আজ সকালে সেখানেই তার মৃত্যু হয়।