বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
দেশের যেকোন কূটনীতিক মিশনে উপস্থিত হলে শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: শামা ওবায়েদ সংস্কার-বিচারকে প্রাধান্য দিয়েই হতে হবে জাতীয় ঐক্য: নাহিদ প্রধানমন্ত্রী ও এনসিপির বৈঠক পতিত ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে ঐক্যের প্রতিফলন: মাহ্দী আমিন এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী প্রয়োজনে সংবিধান সংশোধনের মাধ্যমে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করা হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী স্বাধীনতার ৫৫ বছর পরও মৌলিক সমস্যার সমাধান হয়নি : রাষ্ট্রপতি রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে মিয়ানমার: আইসিজে ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী নড়াইলে বিএনপির মিছিলে আওয়ামী লীগের হমালায় দুই নেতা নিহত গোপালগঞ্জে সহিংসতায় জড়িতরা নিশ্চয়ই বিচারের মুখোমুখি হবে: উপদেষ্টা জাহেদ

পরীক্ষা চলাকালে দোকান খোলা রাখায় ফটোকপি মেশিন জব্দ

  • আপডেট টাইম : সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০২২
  • ২১৮ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়া প্রতিনিধি: বগুড়ার শিবগঞ্জে এসএসসি পরীক্ষা চলাকালে নির্দেশ অমান্য করে ফটোকপির দোকান খোলা রাখায় ভ্রাম্যমাণ আদালত একটি ফটোস্ট্যাট মেশিন জব্দ ও মালিককে ৫০০ টাকা জরিমানা করেছে।

শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উম্মে কুলসুম সম্পার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত সোমবার সকালে পৌর এলাকার স্কুল মার্কেটে এ অভিযান পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, এসএসসি পরীক্ষা চলাকালে ফটোকপির দোকান বন্ধ রাখতে মাইকিংসহ বিভিন্নভাবে ব্যবসায়ীদের সতর্ক করা হয়। এরপরও শিবগঞ্জ পৌর এলাকার উপজেলা সড়কে স্কুল মার্কেটে আনোয়ার নামে এক ব্যবসায়ী তার ফটোস্ট্যাটের দোকান খোলার রাখে। সোমবার সকালে শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উম্মে কুলসুম সম্পার নেতৃত্বে ভ্রাম্যমান আদালত ওই দোকানে অভিযান চালায়।

এ সময় সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে ব্যবসায়ী আনোয়ার হোসেনের দোকানের একটি ফটোস্ট্যাট মেশিন জব্দ করা হয়। এছাড়া তাকে ৫০০ টাকা অর্থদন্ড করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উম্মে কুলসুম সম্পা জানান, এসএসসি পরীক্ষা চলাকালে সময়ে ফটোকপির দোকান বন্ধ রাখার জন্য মাইকিংসহ নানাভাবে সর্তক করা হয়েছে। নির্দেশ অমান্য করে দোকান খোলা রাখায় একটি ফটোস্ট্যাট মেশিন জব্দ ও জরিমানা আদায় করা হয়।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com