বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কোনো দ্বিধা নেই:উপদেষ্টা জাহেদ ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির সাইফুর রহমানের মৃত্যুতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন রিজভী ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার সংঘাত এড়িয়ে সমঝোতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: জামায়াত আমির রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: গোলাম পরওয়ার জুবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমা জানুয়ারিতে ২ পর্বে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ধুনটে অবৈধভাবে বালু উত্তোলনে জড়িত ১৬ জন এক মাস করে কারাদন্ড

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০২২
  • ১৯৩ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়া প্রতিনিধি: বগুড়ার ধুনটে যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ভ্রাম্যমান আদালত ১৬ জনকে এক মাস করে বিনাশ্রম কারাদন্ড দিয়েছে।

সোমবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জয় কুমার মহন্তের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত এ সাজা দেয়। এ সময় বালু উত্তোলন কাজে ব্যবহৃত পাঁচটি বাল্কহেড ও ১০টি শ্যালো মেশিন জব্দ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জয় কুমার মহন্ত এ তথ্য দিয়েছেন।

দন্ডপ্রাপ্তরা হলো ধুনট উপজেলার কৈয়াগাড়ি গ্রামের অসিম উদ্দিনের ছেলে শহিদুল ইসলাম (৫২), একই গ্রামের রুহুল আমিনের ছেলে স্বপন মিয়া (২০), চুনিয়াপাড়া গ্রামের আলমগীর হোসেনের ছেলে রাজু আহম্মেদ (২০), শহড়াবাড়ি গ্রামের জালাল উদ্দিনের ছেলে রাসেল মিয়া (১৯), আয়নাল হকের ছেলে শফিকুল ইসলাম (৩০), নূর মোহাম্মদের ছেলে আইয়ুব আলী (২৪), ভুলু সরকারের ছেলে হবিবর রহমান (৪০), গুয়াডহরী গ্রামের আমজাদ হোসেনের ছেলে সোহেল রানা (২০), শিমুলবাড়ি গ্রামের শাহ আলীর ছেলে রবিউল ইসলাম (৩৫), রফিকুল ইসলামের ছেলে আলমগীর হোসেন (২৫), বৈশাখী গ্রামের আবদুস সালামের ছেলে আবদুর রহিম (২০), আবুল কাসেমের ছেলে রাঙ্গা মিয়া (২৪), আবদুস সালামের ছেলে হারুনুর রশিদ (২৬), গোসাইবাড়ি গ্রামের ভুট্টু মিয়ার ছেলে সৈকত হোসেন (২৬), সারিয়াকান্দি উপজেলার আওয়াকান্দি গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে বুলবুল ইসলাম (২৪) ও পাবনার সাঁথিয়া উপজেলার বাবুপাড়ার আবদুল কুদ্দুসের ছেলে বাবুল ইসলাম (৫০)।

ভ্রাম্যমান আদালত সূত্র জানায়, স্থানীয় প্রভাবশালী একটি চক্র ধুনট উপজেলার যমুনা নদীর বৈশাখী চর এলাকা থেকে দীর্ঘদিন ধরে খনন যন্ত্র দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রি করে আসছে। এতে চর এলাকায় নদী তীরে ভাঙন দেখা দিয়েছে। ভুক্তভোগীরা এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ করে। এর ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জয় কুমার মহন্তের নেতৃত্বে আদালত সোমবার সন্ধ্যার দিকে সেখানে অভিযান চালায়। এ সময় বালু উত্তোলনে জড়িত ১৬ জনকে হাতেনাতে গ্রেফতার করা হয়। সেখান থেকে পাঁচটি বাল্কহেড ও ১০টি শ্যালো মেশিন জব্দ করা হয়।

পরে আদালত ১৬ জনকে এক মাস করে বিনাশ্রম কারাদন্ডাদেশ দেন। পরবর্তীতে জব্দ করা মেশিনগুলো নিলামে বিক্রি করা হবে। এ ব্যাপারে অনুমতি পেতে জেলা প্রশাসকের কাছে আবেদন করা হয়েছে। ধুনট থানার ওসি রবিউল ইসলাম বলেন, সাজাপ্রাপ্ত ১৬ জনকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com