মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
সংস্কার-বিচারকে প্রাধান্য দিয়েই হতে হবে জাতীয় ঐক্য: নাহিদ প্রধানমন্ত্রী ও এনসিপির বৈঠক পতিত ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে ঐক্যের প্রতিফলন: মাহ্দী আমিন এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী প্রয়োজনে সংবিধান সংশোধনের মাধ্যমে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করা হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী স্বাধীনতার ৫৫ বছর পরও মৌলিক সমস্যার সমাধান হয়নি : রাষ্ট্রপতি রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে মিয়ানমার: আইসিজে ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী নড়াইলে বিএনপির মিছিলে আওয়ামী লীগের হমালায় দুই নেতা নিহত গোপালগঞ্জে সহিংসতায় জড়িতরা নিশ্চয়ই বিচারের মুখোমুখি হবে: উপদেষ্টা জাহেদ হাসিনার প্রত্যর্পণ নিয়ে আনুষ্ঠানিক কোনো শর্ত দেয়নি ভারত: শামা ওবায়েদ

চাঁদাবাজির মামলায় জেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী জেল হাজতে

  • আপডেট টাইম : বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০২২
  • ২২২ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়া প্রতিনিধি : বগুড়া জেলা পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান আবদুল মান্নান আকন্দকে জেল হাজতে পাঠানো হয়েছে।

বুধবার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আহম্মেদ শাহরিয়ার তারিক একটি চাঁদার দাবিতে ভাংচুর ও লুটপাটের মামলায় তার জামিন আবেদন নামঞ্জুর করেন।

কোর্ট ইন্সপেক্টর সুব্রত ব্যানার্জী জানান, আদালতের আদেশের পরপরই তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

আদালত ও এজাহার সূত্র জানায়, বগুড়া শহরের স্টেশন সড়কে রেলওয়ের জমিতে বীর মুক্তিযোদ্ধা হোসেন আলী মার্কেট স্থাপন করা হয়। ঠিকাদার ছিলেন, আবদুল মান্নান আকন্দ। গাড়ি পার্কিং-এর জমিতে অবৈধভাবে দোকানঘর নির্মাণ করা হয়েছে। এ ব্যাপারে সাবেক ছাত্রলীগ নেতা মাহমুদুন্নবী রাসেল রেলওয়ে বিভাগে অভিযোগ করেন। এর প্রেক্ষিতে গত ১৪ সেপ্টেম্বর রেলওয়ে বিভাগ মার্কেটের অবৈধ অংশটুকুতে উচ্ছেদ অভিযান চালায়।

উচ্ছেদ অভিযান চলাকালে সেখানে বগুড়া রেলওয়ের বুকিং সহকারি রায়হান কবির ও অবৈধ স্থাপনার বিষয়ে অভিযোগকারী সাবেক ছাত্রলীগ নেতা মাহমুদুন্নবী রাসেলের ওপর হামলা চালানো হয়।

হামলার ঘটনায় মার্কেট পরিচালনা কমিটির পরিচালক ও আহত রায়হান কবিরের বাবা হায়দার আলী বাদি হয়ে সদর থানায় মামলা দায়ের করেন। মামলার প্রধান আসামি বগুড়ার বহুল আলোচিত ও সমালোচিত ঠিকাদার এবং পরিবহণ ব্যবসায়ী আবদুল মান্নান আকন্দ।

এদিকে বুধবার সকালে আবদুল মান্নান আকন্দ বগুড়ার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আহম্মেদ শাহরিয়ার তারিকের আদালতে হাজির হয়ে জামিন আবেদন করে। বিচারক শুনানি শেষে তার আবেদন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

আবদুল মান্নান আকন্দ আসন্ন বগুড়া জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত ডা. মকবুল হোসেন। এক সময় আবদুল মান্নান আকন্দ বগুড়া শহর আওয়ামী লীগের সদস্য ও সাংগঠনিক সম্পাদক ছিলেন। গত বগুড়া পৌরসভা নির্বাচনে তিনি মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করায় তাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আবদুল মান্নান আকন্দ তার আইপি টিভি শুকরা টেলিভিশনে স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাসহ বিভিন্ন অপরাধে জড়িতদের বিরুদ্ধে লাইভ করে আলোচিত হন। সকলে তার প্রতি বিরাগভাজন হয়েছেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com