বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কোনো দ্বিধা নেই:উপদেষ্টা জাহেদ ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির সাইফুর রহমানের মৃত্যুতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন রিজভী ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার সংঘাত এড়িয়ে সমঝোতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: জামায়াত আমির রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: গোলাম পরওয়ার জুবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমা জানুয়ারিতে ২ পর্বে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

পাইকগাছায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে জরিমানা

  • আপডেট টাইম : বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০২২
  • ১৯৪ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে মেয়াদত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রিসহ বিভিন্ন অপরাধে ১০ ব্যাবসায়ীকে ৫২ হাজার টাকা জরিমানা আদায় করেছে। 

বুধবার ভাক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক ইব্রাহীম হোসেন ও খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শিকদার শাহীনূর আলমের যৌথ অভিযানে মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য, ওষুধ, প্রসাধনী সামগ্রী বিক্রির বিভিন্ন অপরাধে ১০ ব্যবসায়ীকে ৫২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযানে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন, নিরাপদ খাদ্য ও উপজেলা সেনেট্যারী কর্মকর্তা উদয় কুমার মন্ডল।

মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য রাখার অপরাধে মুদি ব্যবসায়ী রুপা ষ্টোরের মালিক স্বপন সাধুকে ১০ হাজার, মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় ডিজিটাল ইউনানী ষ্টোরের মালিককে ৫ হাজার, জুয়েল ড্রাগ হাউজ’র মালিককে ৫ হাজার, পাইকগাছা ইউনানী দাওয়া খানার মালিককে ৫ হাজার,  মেয়াদোত্তীর্ণ কসমেটিক্স (প্রসাধনী সামগ্রী) রাখার অপরাধে মিতু ষ্টোরের মালিককে ২ হাজার, নোংরা পরিবেশে খাদ্য উৎপাদনের অপরাধে হোটেল অন্যরকমের মালিককে ৫ হাজার, অপরিচ্ছন্ন ও নোংরা পরিবেশে মিষ্টি তৈরির অপরাধে দধি ঘরের মালিককে ৫ হাজারসহ মিথ্যা বিজ্ঞাপন ও অনুমোদনহীন ওষুধ রাখার অপরাধে তফেল ঔষধালয়ের মালিক ও ভূয়া ডাক্তারকে ১০ হাজার, নোংরা পরিবেশে মিষ্টি তৈরির অপরাধে কালীমাতা মিষ্টান্ন ভান্ডারের মালিককে ২ হাজার, এম,আর,পি বিহীন খাদ্যপণ্য বিক্রির অপরাধে মুদি ব্যবসায়ী অতীষ ষ্টোরের মালিককে ৩ হাজার টাকাসহ সর্বমোট ৫২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com