বাংলা হেডলাইনস বগুড়া প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে ১২ বছরের এক বাক প্রতিবন্ধীকে ধর্ষণের অভিযোগে বিক্ষুদ্ধ জনতা নয়ন চন্দ্র দাস (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশের হেফাজতে দিয়েছে। বুধবার দুপুরে উপজেলার তালশন পালপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
রাতেই ভিকটিমের বাবা আদমদীঘি থানায় তার বিরুদ্ধে মামলা করেছেন।
আদমদীঘি থানার ওসি রেজাউল করিম রেজা জানান, বৃহস্পতিবার আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। ধর্ষণের শিকার প্রতিবন্ধীকে ডাক্তারি পরীক্ষার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের পাঠানো হয়েছে। এছাড়া তার আদালতে ২২ ধারায় জবানবন্দি গ্রহণ করা হয়েছে।
মামলা সূত্র ও পুলিশ জানায়, ধর্ষণের শিকার ওই বাক প্রতিবন্ধী শিশু বগুড়ার আদমদীঘি উপজেলার তালশন পালপাড়া গ্রামের এক কৃষকের মেয়ে। কৃষক বুধবার দুপুরে অন্যের জমিকে কীটনাশক প্রয়োগ শেষে বাড়িতে ফিরে দেখেন তার মেয়ে ঘরে নেই। অনেক খোঁজাখুঁজির পর তাকে সাবেক ইউপি চেয়ারম্যান রফি আহম্মেদ আচ্চুর পরিত্যাক্ত বাড়ির বারান্দায় দেখতে পাওয়া যায়। সেখানে একই গ্রামের অনিল চন্দ্র সরকারের ছেলে নয়ন চন্দ্র দাস তাকে ধর্ষণ করছিল।
পালানোর চেষ্টা করলে জনগণ ধাওয়া করে নয়নকে আটক করেন। পরে তাকে আদমদীঘি থানা পুলিশে সোপর্দ করা হয়। এ ব্যাপারে প্রতিবন্ধী শিশুর বাবা থানায় নয়নের বিরুদ্ধে মামলা করেন।
আদমদীঘি থানার ওসি রেজাউল করিম রেজা জানান, আসামিকে আদালতের মাধ্যমে বগুড়া জেল হাজতে পাঠানো হয়েছে।
ভিকটিমের ডাক্তারি পরীক্ষা ও আদালতে ২২ ধারায় জবানবন্দি গ্রহণ করা হয়েছে।