বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি: রাঙ্গামাটি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে ধর্ষণ চেষ্টা মামলায় শরৎ তঞ্চঙ্গ্যা (সুমন) নামে একজনকে ১০ বছরের সশ্রম কারাদন্ড ও তিন লক্ষ টাকা জরিমানা দিয়েছে আদালত।
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) দুপুরে রাঙ্গামাটি জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এ ই এম ইসমাইল হোসেন এ রায় ঘোষণা করেন।
রায়ে বাদী পক্ষের আইনজীবি রায়ে সন্তোষ প্রকাশ করলেও আসামী পক্ষের আইনজীবি রায়ে উচ্চ আদালতে যাওয়ার কথা বলেন।
জজ আদালতের বিচারক এ ই এম ইসমাইল হোসেন তার রায়ে আদেশে বলেন, আসামী শরৎ তঞ্চঙ্গ্যা ওরফে সুরন তঞ্চঙ্গ্যা পিতা নোয়াধন তঞ্চঙ্গ্যা, মাতা ইন্দ্রমালা তঞ্চঙ্গ্যা, সাং-সাপছড়ি উত্তর পাড়া, ওয়াগ্গ্যা ইউনিয়ন কাপ্তাই। ২০২১ সালের ১২ এপ্রিল প্রাইভেট শেষে বাড়ি ফেরার সময় ওৎ পেতে থাকা শরৎ তঞ্চঙ্গ্যা ওরফে সুরন তঞ্চঙ্গ্যা ভিকটিমের গলায় ওড়না পেচিয়ে জঙ্গলে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় ধস্তাধস্তির সময় তার হাতে এবং শরীরের বিভিন্ন অংশে আঘাতপ্রাপ্ত হয়।
এ সময় সাক্ষী পুলবি তঞ্চঙ্গ্যা ও ভদ্রপটি তঞ্চঙ্গ্যা ঘটনাস্থল দিয়ে বাড়ি ফেরার পথে ভিকটিমের ব্যাগ ও ছাতা দেখতে পায়। ভিটিমের আত্মচিৎসারে প্রত্যক্ষদর্শীরা ঘটনাস্থলে উপস্থিত হলে আসামী দৌড়ে পালিয়ে যায়।
পরে ১৩ এপ্রিল ২০২১ থানায় এজাহার দায়ের করলে মামলা চলমান হয়। পরবর্তীতে সাক্ষী পর্যালোচনায় এবং ট্রাইবুনালের সুচিন্তিত সিদ্ধান্ত এই যে রাষ্ট্রপক্ষ আসামির বিরুদ্ধে গঠিতে অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামীকে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ৯ (৪) (খ) ধারার অপরাধেক দোষী সাব্যস্ত করা হল এবং উক্ত অপরাধের দায়ে তাকে ১০ (দশ) বছর সশ্রম কারাদন্ড এবং তিন লক্ষ টাকা জরিমানার দন্ড ও অনাদায়ে দুই বছরের সশ্রম কারাদন্ড প্রদান করা হয়।