বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় পৃথক দুটি স্থানে দুই শিশু ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত দুই ধর্ষককেই গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো-ওই উপজেলার বড়হর দক্ষিণপাড়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে তারিকুল ইসলাম (১৯) ও রায়গঞ্জ উপজেলার হাট পাঙ্গাশী গ্রামের শামছুল ইসলামের ছেলে রাজু (২৮)।
উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, উল্লাপাড়া উপজেলার বড়হর দক্ষিণপাড়া গ্রামের ৭ বছরের এক শিশুকে তারিকুল ইসলাম সোমবার (৩১ অক্টোবর) সকালে ফুসলিয়ে একটি জমির মধ্যে নিয়ে ধর্ষণ করে।
এদিকে রায়গঞ্জ উপজেলার হাট পাঙ্গাশী গ্রামের রাজু উল্লাপাড়া উপজেলার বাঁখুয়া গ্রামে শশুড় বাড়িতে বেড়াতে এসে রোববার (৩০ অক্টোবর) সন্ধ্যায় ১০ বছরের এক শিশুকে জোরপূর্বক ধর্ষণ করে। শিশু ধর্ষণের এ দুটি ঘটনায় থানায় পৃথক মামলা দায়ের করা হয়।
মামলা দায়েরের পর সোমবার (৩১ অক্টোবর) বিকেলে দুই ধর্ষককে নিজ নিজ এলাকা থেকে গ্রেফতারের পর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এছাড়া শিশু দুইটিকে ডাক্তারি পরীক্ষার জন্য মঙ্গলবার সকালে হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ওসি।