বুধবার, ২৪ জুন ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: মির্জা ফখরুল দিল্লিতে উপদেষ্টা জাহেদকে আটকানোর ঘটনায় ভারতীয় দূতকে তলব

‘এটা যে সিনেমা হচ্ছে, জানতাম না’

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০১৯
  • ৬৩৪ দেখা হয়েছে

এটা নতুন কিছু নয়। নিজের অভিনীত সিনেমা নিয়ে এমন প্রতিক্রিয়া আগেও কেউ কেউ দিয়েছেন। মানে, শুটিং হয় নাটক কিংবা টেলিছবি হিসেবে আর সেটি মুক্তির সময় জানা যায়- পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র!

শিল্পীদের এমন অভিজ্ঞতার মধ্য দিয়ে জন্ম হলো আরও একটি ছবি। নাম ‘ভালোবাসার রাজকন্যা’। মৌসুমী হামিদ ও শিপন মিত্র জুটিকে নিয়ে ছবিটি নির্মাণ করেছেন চ্যানেল আই-এর অনুষ্ঠান পরিচালক রাজু আলীম।
চ্যানেল আই আজ (১৭ জুলাই) এক ইমেইল বার্তায় জানায়, ইমপ্রেস টেলিফিল্মের ব্যানারে নির্মিত ‘ভালোবাসার রাজকন্যা’ মুক্তি পাচ্ছে ঈদুল আজহায়। শুধু বড় পর্দাতেই নয়, একই সময়ে এটির ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হবে চ্যানেল আইয়ের পর্দাতেও!
অনেক দিন পর বড় পর্দায় উঠছে টিভি পর্দার জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদের চলচ্চিত্র। অনুভূতি জানতে চাইলে পাওয়া যায় অসহায় প্রতিক্রিয়া। বাংলা ট্রিবিউনকে শুরুতেই বলেন, ‘এটা যে সিনেমা হচ্ছে, সেটা জানতাম না। আমরা টেলিছবি হিসেবেই নেপালে গিয়েছি। শুটিং করেছি। ঢাকায় ফিরেও খানিক কাজ করলাম। মানে শেষের দিকে টের পাচ্ছিলাম এটা সম্ভবত সিনেমার দিকেই যাচ্ছে।’
আরও বলেন, ‘তো যাইহোক, যা হলো খুব খারাপ কিছু হয়নি সম্ভবত। কাজের অভিজ্ঞতা ভালো ছিল। নেপালে ভালো ওয়েদার পেয়েছি। আশা করছি দর্শকদের ভালো লাগবে ছবিটি।’

‘ভালোবাসার রাজকন্যা’র কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য করেছেন অরুণ চৌধুরী। এতে মৌসুমী-শিপন ছাড়াও অভিনয় করেছেন আবিদ রেহান, ফারজানা চুমকি, কাজী রাজু, মিলি বাশার প্রমুখ।
ছবিতে গান গেয়েছেন দেশের নন্দিত দুই শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা ও ফেরদৌস আরা।
রাজু আলীম জানান, চ্যানেল আইয়ে ছবিটি দেখানো হবে ঈদের দিন বেলা ২টা ৩০ মিনিটে। তবে কতগুলো প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে, সে বিষয়ে নিশ্চিত কিছু জানাননি।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com