শনিবার, ০২ মে ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ইরানের নৌশক্তি পুরোপুরি ধ্বংস হয়নি: স্বীকার করল পেন্টাগন সংসদকে ব্যর্থ হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী ১৯৭৮ সালে জন্ম নেওয়া বিএনপি কীভাবে ‘মুক্তিযুদ্ধের দল’: সংসদে প্রশ্ন আজহারের ‘শহীদ পরিবারের লোক জামায়াত করতেই পারে না’: ফজলুর বক্তব্যে উত্তপ্ত সংসদ গণভোট নিয়ে বিভ্রান্তকারীদের প্রশ্রয় না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর নৈশভোজে হামলাকারী ঘোর খ্রিষ্টানবিরোধী: ট্রাম্প ফ্লোরিডায় লিমনের সঙ্গে বৃষ্টিকেও হত্যা পাকিস্তানে মার্কিন প্রতিনিধি দলের সফর বাতিল: ট্রাম্প বাংলাদেশে ২০২৫ সালে ‘তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়’ ছিল দেড় কোটির বেশি মানুষ স্ক্রিনশট পোস্ট করা নিয়ে ঢাবি ক্যাম্পাসে ছাত্রদল-শিবির উত্তেজনা, মারধর

হলি আর্টিজান জঙ্গি হামলা রায়ে নিহত পুলিশ কমিশনারের মা সন্তুষ্ট

  • আপডেট টাইম : বুধবার, ২৭ নভেম্বর, ২০১৯
  • ৭৪৫ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস মানিকগঞ্জঃ হলি আর্টিজানর জঙ্গি হামলা মামলার রায়ে সন্তোষ প্রকাশ করেছে হামলায় নিহত গোয়েদা পুলিশের সহকারী কমিশনার রবিউল করিমের মা করিমুন নেছা।

বুধবার বেলা সোয়া ১২টায় দিকে রায় ঘোষনার পর তিনি কান্নায় ভেঙ্গে পড়েন। কমিমুন নেছা বলেন, আমি তো আর আমার সন্তানকে ফিরে পাবো না। দীর্ঘ তিনটি বছর এই দিনের অপেক্ষায় ছিলাম। আজকে যে রায় হলো এতে আমি সন্তোষ্ট। আমি এই রায়ের দ্রুত কার্যকর চাই। কারন এই সন্তানই ছিল আমার একমাত্র মাথার ছায়া। তাকে হত্যা করার পর আমরা অসহায় হয়ে পড়েছি। তারপরও মাননীয় প্রধানমন্ত্রী, মন্ত্রী ও পুলিশ প্রশাসনকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। কারণ  বিপদের সময় তারা আমার পাশে দাড়িয়েছেন।

বিশ্বে আলোড়ন সৃষ্টিকারী রাজধানীর গুলশানের হলি আর্টিজানে নৃশংস জঙ্গি হামলার সাত অভিযুক্ত আসামিকে ঢাকার একটি আদালত আজ বুধবার মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন। অপর একজন অভিযুক্ত আসামিকে খালাস দিয়েছেন আদালত।

দুপুর সোয়া ১২ দিকে বিচারক আটজন আসামির উপস্থিতে এই রায় ঘোষণা করেন।

এই জঙ্গি হামলায় জড়িত ২১ জনের মধ্যে ১৩ জন বিভিন্ন সময়ে কাউন্টার টেরোরিজম অভিযানে মারা যায় বলে জানা যায়।২০১৬ সালে ১ জুলাই রাতে হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলা চালানো  হয়। এই হামলায়  দেশি-বিদেশি ২১জন নাগরিককে হত্যা করা হয়। এর মধ্যে ইতালি ও জাপানের নাগরিক ছিল।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com