সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার সংঘাত এড়িয়ে সমঝোতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: জামায়াত আমির রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: গোলাম পরওয়ার জুবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমা জানুয়ারিতে ২ পর্বে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানমন্ত্রীর রেঞ্জ রোভারের বিরুদ্ধে দুই মামলা জ্বালানিখাত স্বনির্ভর করতে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার স্থানীয় নির্বাচন নিয়ে ইসিকে ৯ দফা দাবি জামায়াতের

সিরাজগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি জেনারেল গ্রেফতার

  • আপডেট টাইম : শুক্রবার, ১৩ অক্টোবর, ২০২৩
  • ২৪১ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক জাহিদুল ইসলামকে নাশকতার মামলায় গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।

সোমবার সন্ধ্যার দিকে পৌর এলাকার সমাজকল্যাণ মোড়ে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সিরাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, পৌর এলাকার সমাজকল্যাণ মোড়ে অভিযান চালিয়ে নাশকতার একাধিক মামলার আসামি জামায়াত নেতা জাহিদুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে।

গত ৮ অক্টোবর আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে জাহিদুলের নেতৃত্বে জেলা শহরের নিউঢাকা রোডে ঝটিকা মিছিল বের করে দ্রæত পালিয়ে যায়। এ ঘটনায় দায়েরকৃত মামলায় তাকে গ্রেফতার হয়েছে। এ ঝটিকা মিছিলের পর পুলিশ রাতেই অভিযান চালিয়ে জেলা জামায়াতের দুই নেতা অ্যাডভোকেট মাসুদুর রহমান ও মোস্তাফিজুর রহমানকে গ্রেফতারের পর আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে বলে জানান ওসি।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com