সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
বিদ্যুৎ-গ্যাস সমস্যা সমাধানে সর্বনিম্ন ২ বছর লাগবে: অর্থমন্ত্রী খালেদা জিয়া বাংলাদেশের ভাগ্যের সঙ্গে জড়িয়ে গিয়েছিলেন: মির্জা ফখরুল বিএনপির স্থায়ী কমিটিতে রিজভী-আমানসহ ৪ নতুন সদস্য তারেক রহমান আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যুর ঘটনায় তদন্ত করে ব্যবস্থা: অর্থমন্ত্রী প্রার্থী বাছাইয়ে সচিবালয়ে বিএনপির বৈঠক নিয়ে জামায়াতের প্রশ্ন মির্জা ফখরুল বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী বিএনপির স্থায়ী কমিটির বৈঠক।। চূড়ান্ত হবে রাষ্ট্রপতি প্রার্থী সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের মৃত্যুদণ্ড দলীয় সিদ্ধান্তের বাইরে রাষ্ট্রপতি নির্বাচনে এমপিরা ভোট দিতে পারবেন না: চিফ হুইপ

পৃথক সড়ক দূর্ঘটনায় ট্রাকচালকসহ তিনজন নিহত

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০১৯
  • ৫৮১ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস  সিরাজগঞ্জ প্রতিনিধিঃ  সিরাজগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় ট্রাকচালকসহ ৩ জন নিহত ও একজন আহত হয়েছে।

নিহতরা হলো- বগুড়া জেলার শেরপুর উপজেলার ধর মোকাম গ্রামের ট্রাকচালক আনোয়ারুল (৩৮) ও একই উপজেলার

হামছাপুর গ্রামের আজিম উদ্দিনের ছেলে নজরুল ইসলাম (৪০)। আহত ট্রাকচালকের সহকারী (হেলপার) শাহাদাৎ (৩৬) ধর মোকাম গ্রামের আবুল মজিদের ছেলে। হতাহতরা সবাই ট্রাকের যাত্রী। হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি আক্তারুজ্জামান জানান, ঢাকা থেকে একতা পরিবহনের যাত্রীবাহী একটি বাস পঞ্চগড় যাচ্ছিল। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার তাবারীপাড়া নামক স্থানে বিপরীত দিক থেকে আসা একটি মিনি ট্রাকের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষে এই দূর্ঘটনা ঘটে। এতে ট্রাকটি দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই ট্রাকচালক আনোয়ারুল ও যাত্রী নজরুলের মৃত্যু হয় এবং আহত হয় ট্রাকচালকের সহকারী (হেলপার) শাহাদাৎ। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিহতদের লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। আহত শাহাদাৎকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ  হাসপাতালে ভর্তি এবং দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক জব্দ করা হয়েছে।

এদিকে বুধবার রাত সাড়ে ৯টার দিকে একই মহাসড়কের সলঙ্গা থানার হাটিকুমরুল গোলচত্বর এলাকায খান হোটেলের সামনে রাস্তা পার হওয়ার সময় আব্দুল লতিফ (২৮) নামে এক বাসের চেকার বাসচাপায় নিহত হয়েছে। ঢাকা থেকে উত্তরবঙ্গগামী জোয়ান এন্টারপ্রাইজের একটি বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যায় আব্দুল লতিফ। নিহত লতিফ ওই এলাকার আব্দুর রশিদের ছেলে এবং যাত্রীবাহী বিভিন্ন বাসের চেকার হিসেবে কর্মরত ছিলেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে এবং চান্দাইকোনা এলাকা থেকে বাসটিকে জব্দ করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে বলে জানান ওসি।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com