শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
বিরোধী দলের ওয়াকআউটকে বাহানা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির ৫ দিনের কর্মসূচি ঘোষণা সাংস্কৃতিক কর্মকাণ্ডে বাধা সৃষ্টির মানসিকতা সরকারের নেই: তথ্যমন্ত্রী সরকারের ১৮০ দিন ‘অদক্ষতা, অব্যবস্থাপনার’ দৃষ্টান্ত: এনসিপি বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু ২৪-এর আন্দোলন ছিল যুদ্ধের রিহার্সেল: জামায়াত আমির মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী

বেগম রোকেয়া দিবসে মালেকা পেলেন ‘জয়িতা’ সম্মাননা

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০১৯
  • ৩৩৬ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ : শিশু ও বয়স্কদের বিনামূল্যে ৩৬ বছর ধরে নিজ বাড়িতে কুরআন শিক্ষা দেয়ায় সিরাজগঞ্জের উল্লাপাড়ার মালেকা বেগম সেরা জয়িতা সম্মাননা পেয়েছেন। উল্লাপাড়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামান জানান, ডেফলবাড়ি জ্ঞানের আলো শিক্ষালয়ের পরিচালক মালেকা বেগমকে সেরা জয়িতা নির্বাচিত করা হয়। জয়িতা বিজয়ী নারীর প্রতীকী নাম।

বেগম রোকেয়া দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে মালেকা বেগমসহ মোট ৫ জনকে জয়িতা সম্মাননা ও ক্রেষ্ট প্রদান করা হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে সোমবার মালেকাকে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করা হয়েছে।

উপজেলার ডেফলবাড়ী গ্রামের আব্দুল কাদেরের স্ত্রী মালেকা বেগম। নিজ বাড়িতে ৩৬ বছর ধরে গ্রামের শিশু ও বয়স্কদের কোরআন এবং হাদিস শিক্ষা দিয়ে আসছেন। তাকে সহযোগিতা ও অনুপ্রেরণা দেন স্বামী আবদুল কাদের ও ছেলে আবুল হোসেন। সেখান থেকেই যাত্রা শুরু ডেফলবাড়ি জ্ঞানের আলো শিক্ষালয়ের।

মালেকা বেগম জানান, পঞ্চম শ্রেণিতে পড়া শেষ হওয়ার পরই ডেফলবাড়ি গ্রামের দরিদ্র কৃষক আব্দুল কাদেরের সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের পর থেকে তিনি লক্ষ্য করেন, এ গ্রামে কুরআন শিক্ষা দেওয়ার মতো কেউ নেই। তারপর স্বামী আব্দুল কাদেরের সঙ্গে পরামর্শ করে পাড়ার শিশুদেরকে কুরআন শিক্ষা দেওয়া শুরু করেন। তারপর অনেক বয়স্ক মহিলারাও তার কাছে হাদিস ও কুরআন শিখতে আসে। তার ছেলে আবুল হোসেন ২০১০ সালে ডেফলবাড়ী জ্ঞানের আলো শিক্ষালয় নামে একটি প্রতিষ্ঠান তোলার পর মালেকা আরও উৎসাহিত  হন ।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com