সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার সংঘাত এড়িয়ে সমঝোতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: জামায়াত আমির রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: গোলাম পরওয়ার জুবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমা জানুয়ারিতে ২ পর্বে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানমন্ত্রীর রেঞ্জ রোভারের বিরুদ্ধে দুই মামলা জ্বালানিখাত স্বনির্ভর করতে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার স্থানীয় নির্বাচন নিয়ে ইসিকে ৯ দফা দাবি জামায়াতের

ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪
  • ২০২ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস: ইসরায়েলে মঙ্গলবার এক ঝাঁক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। লেবাননে ইরান-সমর্থিত হিজবুল্লাহ গোষ্ঠীর বিরুদ্ধে ইসরায়েলের সামরিক অভিযানের জবাবে এই ক্ষেপণাস্ত্র ছুড়েছে তেহরান।

ক্ষেপণাস্ত্র আঘাত হানার সময় ইসরায়েলজুড়ে বেজেছে সাইরেন। বিস্ফোরণের শব্দ শোনা গেছে জেরুজালেম এবং জর্ডান রিভার ভ্যালি থেকে। ইসরায়েলিরা নিরাপদ স্থানে অবস্থান নিয়েছে। রাষ্ট্রীয় টিভি সম্প্রচারের সময় সাংবাদিকরা মাটিতে শুয়ে পড়ে।

ইরানের রেভল্যুশনারী গার্ড বলেছে, ইরান এক ঝাঁক ক্ষেপণাস্ত্র ইসরায়েলে ছুড়েছে। ইসরায়েল এই হামলার পাল্টা জবাব দিলে তেহরানের জবাব আরও ‘মারাত্মক এবং ধ্বংসাত্মক’ হবে।

ইরানের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন, ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছোড়া নির্দেশ দিয়েছেন সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। তিনি একটি নিরাপদ স্থানে আছেন।

ইসরায়েলের সেনাবাহিনী বলেছে, ইরানের হামলার পর ইসরায়েলের আকাশসীমা বন্ধ করা হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স এর সাংবাদিক প্রতিবেশী দেশ জর্ডানের আকাশসীমায় ক্ষেপণাস্ত্র ঠেকাতে দেখেছেন। ইসরায়েলের সামরিক ওওবতার বলেছে, ইরান থেকে ইসরায়েলে প্রায় ২০০ ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে।

এর আগে ইসরায়েলের সেনাবাহিনী ইরানের কাছ থেকে ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে লোকজনকে সতর্ক করেছিল। তাদেরকে এমন হামলার ক্ষেত্রে নিরাপদ জায়গায় আশ্রয় নিতে বলা হয়েছিল।

লেবাননে ইরান-সমর্থিত হিজবুল্লাহ গোষ্ঠীর প্রধান হাসান নাসরাল্লাহ ইসরায়েলের বিমান হামলার নিহত হওয়ার পর ইরান এর প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছিল।

নাসরাল্লাহ হত্যার পরপরই ইসরায়েল লেবাননে সীমিত আকারে স্থল অভিযান শুরু করার পর ইরান থেকে ইসরায়েলে এই ক্ষেপণাস্ত্র হামলা হল।

সুত্র: আন্তর্জাতিক গণমাধ্যম

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com