শুক্রবার, ০১ মে ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
সংসদকে ব্যর্থ হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী ১৯৭৮ সালে জন্ম নেওয়া বিএনপি কীভাবে ‘মুক্তিযুদ্ধের দল’: সংসদে প্রশ্ন আজহারের ‘শহীদ পরিবারের লোক জামায়াত করতেই পারে না’: ফজলুর বক্তব্যে উত্তপ্ত সংসদ গণভোট নিয়ে বিভ্রান্তকারীদের প্রশ্রয় না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর নৈশভোজে হামলাকারী ঘোর খ্রিষ্টানবিরোধী: ট্রাম্প ফ্লোরিডায় লিমনের সঙ্গে বৃষ্টিকেও হত্যা পাকিস্তানে মার্কিন প্রতিনিধি দলের সফর বাতিল: ট্রাম্প বাংলাদেশে ২০২৫ সালে ‘তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়’ ছিল দেড় কোটির বেশি মানুষ স্ক্রিনশট পোস্ট করা নিয়ে ঢাবি ক্যাম্পাসে ছাত্রদল-শিবির উত্তেজনা, মারধর জ্বালানি পরিস্থিতি নিয়ে বিরোধী দলের সঙ্গে বসার আশ্বাস প্রধানমন্ত্রীর

সিরাজগঞ্জে ছিন্নমূল মানুষের মাঝে কম্বল দিলেন জেলা প্রশাসক

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০১৯
  • ৭৫১ দেখা হয়েছে
সিরাজগঞ্জ জেলা প্রশাসন শীত বস্ত্র বিতরণ করেন

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ : সিরাজগঞ্জে  প্রচন্ড শীতে জনজীবন এখন প্রায় অসহনীয়। সিরাজগঞ্জ জেলা প্রশাসক ড.ফারুক আহমেদ বুধবার মধ্য রাতে সিরাজগঞ্জের ৩টি রেলস্টেশনের প্লাটফর্মে শতাধিক শীতার্থ ভাসমান ছিন্নমূল মানুষকে  সাথে কম্বল বিতরণ করেন । এ সময় তার সাথে ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফিরোজ মাহমুদ, জেলা ত্রাণ কর্মকর্তা আব্দুর রহিমসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

জেলা ত্রাণ কর্মকর্তা জানান, সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলস্টেশন, ক্যাপটেন এম,মনসুর আলী রেলস্টেশন ও সিরাজগঞ্জ বাজার রেলস্টেশনের প্লাটফর্মে শতাধিক হতদরিদ্র শীতার্থ ছিন্নমুল মানুষ শীত বস্ত্রের অভাবে খোলাস্থানে এই হার কাপানো শীত উপেক্ষা করে রাতযাপন করছে। এমন সংবাদে জেলা প্রশাসক বুধবার রাত ১২ টার দিকে ওই ৩টি রেলস্টেশনে ছুটে যান এবং শতাধিক ভাসমান ছিন্নমূল মানুষের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করেন। তারা শীত নিবারণে কম্বল পেয়ে খুশিতে আত্মহারা হয়ে ওঠে । কয়েকদিন ধরে সিরাজগঞ্জে তীব্র শীত ও ঘন কুয়াশা জেঁকে বসেছে। সেইসাথে কনকনে শীতল হাওয়া বইতে থাকায় জনজীবন এখন প্রায় বিপর্যস্ত হয়ে পড়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com