বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সচিব আজাদ হোসেন আজাদ কে গ্রেফতার করেছে পুলিশ। তাকে নাশকতার মামলায় গ্রেফতার করা হয়েছে।
উল্লাপাড়া মডেল থানার ওসি মীর শাহিন পারভেজ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, উক্ত উপজেলা বিএনপির ওই নেতার বিরুদ্ধে নাশকতার একাধিক মামলা থাকায় সংশ্লিষ্ট আদালত থেকে গ্রেফতারী পরোয়ানা ছিলো। এজন্য তাকে বৃহস্পতিবার সকালে উল্লাপাড়া পৌর এলাকার ঝিকিড়া মহল্লা থেকে গ্রেফতার করা হয়।