বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
‘শহীদ পরিবারের লোক জামায়াত করতেই পারে না’: ফজলুর বক্তব্যে উত্তপ্ত সংসদ গণভোট নিয়ে বিভ্রান্তকারীদের প্রশ্রয় না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর নৈশভোজে হামলাকারী ঘোর খ্রিষ্টানবিরোধী: ট্রাম্প ফ্লোরিডায় লিমনের সঙ্গে বৃষ্টিকেও হত্যা পাকিস্তানে মার্কিন প্রতিনিধি দলের সফর বাতিল: ট্রাম্প বাংলাদেশে ২০২৫ সালে ‘তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়’ ছিল দেড় কোটির বেশি মানুষ স্ক্রিনশট পোস্ট করা নিয়ে ঢাবি ক্যাম্পাসে ছাত্রদল-শিবির উত্তেজনা, মারধর জ্বালানি পরিস্থিতি নিয়ে বিরোধী দলের সঙ্গে বসার আশ্বাস প্রধানমন্ত্রীর জাতীয় সংসদে ছাত্রদল-শিবির সংঘর্ষে ‘পা কেটে নেওয়ার’ অভিযোগ জুলাই সনদ নিয়ে যারা বিভ্রান্ত করছে, তারা দেশের স্বাধীনতাতেই বিশ্বাস করেনি: বগুড়ায় প্রধানমন্ত্রী

সিরাজগঞ্জে তীব্র শীতে জনজীবন বিপর্যস্ত

  • আপডেট টাইম : রবিবার, ২২ ডিসেম্বর, ২০১৯
  • ৬৮৯ দেখা হয়েছে
সিরাজগঞ্জে পুরাতন জেলখানা এলাকায়

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে হাঁড় কাপানো শীত, হিমেল হাওয়া ও ঘন কুয়াশা অব্যাহত থাকায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। চর ও দূর্গোমঞ্চলের গরিব ও অসহায় মানুষের অবস্থা এখন  অসহনীয় । রোববারও দিনভর কুয়াশার চাদরে ঢাকা থাকায় সূর্য  দেখা যায়নি। এ কারণে মহাসড়কে  দূরপাল্লার বাসসহ বিভিন্ন যানবাহন হেড লাইট জ্বালিয়ে চলাচল করছে। এতে যেকোন সময় বড় ধরণের দূর্ঘটনার আশংকাও রয়েছে। তবে সড়ক পথে পুলিশের টহল ও সিগন্যাল ব্যাবস্থা জোরদার করা হয়েছে।

গত ৪৮ ঘন্টায় শীতজনিত রোগে আক্রান্ত হয়ে জেলা উপজেলা হাসপাতাল ও বিভিন্ন বেসরকারি হাসপাতালে শিশুসহ অর্ধশতাধিক রোগী ভর্তি হয়েছে। এসব রোগীদের মধ্যে নিউমোনিয়া, হাঁপানি ও ডায়রিয়া রোগীর সংখ্যা বেশি রয়েছে। সিরাজগঞ্জ সিভিল সার্জন ডাঃ জাহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।  গ্রামাঞ্চলে কাঠ, খড়ি জ্বালিয়ে শীত নিবারণ করছে শীতার্থরা। এছাড়া সরকারি বেসরকারি অফিস আদালতে দরজা ও জানালা আটকিয়ে কাজ করছে সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীরা।  শীত ও হিমেল হাওয়ায় জেলা উপজেলা শহরে জনসমাগম কম। জেলা প্রশাসক ড. ফারুক আহম্মদ বলেন, জেলা উপজেলা প্রশাসন ও জন প্রতিনিধিরা অসহায় পরিবারের মাঝে কম্বল বিতরণ করছেন। ইতিমধ্যেই ৫৪ হাজার কম্বল বিতরণ প্রায় শেষ। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে আরো ৫০ হাজার কম্বল বরাদ্দ চাওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com