সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি আমলে নেওয়ার মতো নয়: স্বরাষ্ট্রমন্ত্রী দলের নীতি নির্ধারণী ফোরাম সিদ্ধান্ত নেবে রাষ্ট্রপতি কে হবেন: মির্জা ফখরুল চাঁদাবাজ-দুর্নীতিবাজ দূর না হওয়া পর্যন্ত লড়াই তীব্রতর হবে: জামায়াত আমির ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিলেন স্পিকার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন তারেককে ব্রিকস সম্মেলনে মোদির আমন্ত্রণ রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগের বিষয়ে সরকারের কিছু বলার নেই: স্বরাষ্ট্রমন্ত্রী নৈতিক স্খলন প্রমাণিত ।। এমপি নজরুল জামায়াত থেকে বহিষ্কার অপতথ্য ও সাইবার বুলিং মোকাবিলায় আইনজীবী প্যানেল: তথ্য উপদেষ্টা জিয়ার হত্যাকারী মেজর মোজাফফরের বিচার সেনা আইনে : স্বরাষ্ট্রমন্ত্রী

সিরাজগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ ।। অগ্নিসংযোগ আহত অর্ধশতাধিক

  • আপডেট টাইম : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ৮০ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ পৌর এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে মহল্লাবাসীর টানা ৩ দিনের সংঘর্ষ ভাংচুর অগ্নিসংযোগ ও ব্যাপক ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে।

সংঘর্ষে উভয় মহল্লাবাসীর কমপক্ষে অর্ধ শতাধিক আহত হয়েছে। আহতদের মধ্যে ২৬ জনকে হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) আহসানুজ্জামান এ তথ্য নিশ্চিত করে জানান, পৌর এলাকার মালশাপাড়া ও হোসেনপুর মহল্লাবাসীর যুবকদের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উত্তেজনা চলে আসছিল দীর্ঘদিন ধরে। এরই জের ধরে রোববার সকাল থেকে মঙ্গলবার মধ্যেরাত পর্যন্ত দফায় দফায় সংঘর্ষ ধাওয়া পাল্টা ধাওয়া ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। সংঘর্ষকারীরা বাটুল নিক্ষেপ, ডিজে লাইটসহ দেশীয় অস্ত্রশস্ত্রে সংঘর্ষে ছড়িয়ে পড়ে এবং অনেক বাড়িঘর ও দোকানপাট ভাংচুর অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে। এছাড়া জেলা মৎস্য অফিসের বেশ কয়েকটি জানালাসহ অনেক ক্ষতিসাধন হয়েছে। সংঘর্ষ থামাতে যৌথ বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হলেও আবারো সংঘর্ষে জড়িয়ে পড়ে তারা। বিশেষ করে মঙ্গলবার রাতে চান্দ আলী মোড় এলাকায় ডিজে লাইট দিয়ে সংঘর্ষের ঘটনায় এলাকায় আতঙ্কের সৃষ্টি হয় এবং সংঘর্ষে কাটাওয়াপদা জড়িয়ে পড়ে। যৌথ বাহিনী দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রায় ৩ ঘন্টা অভিযান চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষ থামাতে পুলিশ টিআর গ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করেছে এবং আর যেন সংঘর্ষের ঘটনা না ঘটে সে বিষয়ে উভয় মহল্লার মাতব্বরদের নির্দেশনা দেয়া হয়েছে। এ নির্দেশের প্রেক্ষিতে স্থানীয় মাতব্বর ও গন্যমান্য ব্যক্তিরা বুধবার সকাল থেকে আপোষের চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং সংঘর্ষ এলাকায় আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন ও টহল জোরদার করা হয়েছে। এদিকে মঙ্গলবার রাতে শহরের বড়পুল পশ্চিম চত্বর এলাকায় পৌর এলাকার ধানবান্ধি ও ভাঙ্গাবাড়ি মহল্লার ২ দল যুবক সংঘর্ষে জড়িয়ে পড়ে। যৌথবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে বেশ কয়েকজন যুবক আহত হয়েছে। ছাব্বির নামে এক যুবককে ছুরিকাঘাতের ঘটনা নিয়ে এ সংঘর্ষ ঘটেছে বলে ওই পুলিশ কর্মকর্তা জানিয়েছেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com