রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: জামায়াত আমির জাপানের সঙ্গে বৈঠকে তৃতীয় কোনো দেশ নিয়ে আলোচনা হয়নি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে: জামায়াত ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে মির্জা ফয়সল বিপুল ভোটে বিজয়ী তাহসিফের মৃত্যু নিয়ে এখনই মন্তব্য করতে চান না স্বরাষ্ট্রমন্ত্রী ঠাকুরগাঁও উপনির্বাচন সুষ্ঠু না হলে কঠোর আন্দলনের হুশিয়ারি জামায়াত নেতৃত্বাধীন জোটের ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি

গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: জামায়াত আমির

  • আপডেট টাইম : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
  • ৩ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস : ১২ ফেব্রুয়ারির গণভোটের রায় পুরোপুরি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
শনিবার (৩১ অক্টোবর) খুলনার শিববাড়ী মোড়ে ১১ দলীয় জোট আয়োজিত লংমার্চের সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এ ঘোষণা দেন।
জামায়াত আমির বলেন, সাত দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত একের পর এক কর্মসূচি দেওয়া হবে।
এ সময় প্রয়োজনে ডাক দেওয়া হলে গ্রাম-বাংলার মানুষকে ঢাকায় যাওয়ার আহ্বান জানান তিনি।
বিরোধীদলীয় নেতা জোর দিয়ে বলেন, ‘আমাদের দাবিগুলো কোনো দলীয় বা নির্বাচনি দাবি নয়; বরং দেশের প্রত্যেক নাগরিকের দাবি।’
তিনি আরও বলেন, ‘জুলাই গণহত্যাসহ গত সাড়ে ১৫ বছরে সংঘটিত হত্যাকাণ্ডের বিচার, চাঁদাবাজি বন্ধ, অর্থপাচার রোধ ও কৃষকের সার নিশ্চিত করার দাবিতে আমরা মাঠে নেমেছি।’
সরকারের সমালোচনা করে ডা. শফিকুর প্রশ্ন তোলেন, সংসদে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর এখন কেন গণভোটের বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে।
এ সময় গ্যাস ও বিদ্যুতের বিলের মাধ্যমে জনগণের ওপর বাড়তি চাপ তৈরির অভিযোগ করেন তিনি।
খুলনা মহানগর জামায়াতের আমির মুহাম্মদ মাহফুজুর রহমানের সভাপতিত্বে সমাবেশটি পরিচালনা করেন খুলনা-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর হোসেন হেলাল।
এর আগে দিনের শুরুতে এক হাজারের বেশি যানবাহন নিয়ে ঢাকা থেকে খুলনা ও কুষ্টিয়ার উদ্দেশে লংমার্চ শুরু হয়।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com