শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
মাসব্যাপী বিজয়ের মাস উদযাপন কর্মসূচির উদ্বোধন করবেন তারেক রহমান সরকারের সঙ্গে সংলাপের ভিত্তি হবে ‘জুলাই সনদ ও গণভোট’: জামায়াত জোট দেশে কোনো বিদেশী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না : রিজভী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা নিয়ে সরকারের কোনো চাপ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী দেশের যেকোন কূটনীতিক মিশনে উপস্থিত হলে শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: শামা ওবায়েদ সংস্কার-বিচারকে প্রাধান্য দিয়েই হতে হবে জাতীয় ঐক্য: নাহিদ প্রধানমন্ত্রী ও এনসিপির বৈঠক পতিত ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে ঐক্যের প্রতিফলন: মাহ্দী আমিন এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী প্রয়োজনে সংবিধান সংশোধনের মাধ্যমে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করা হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী স্বাধীনতার ৫৫ বছর পরও মৌলিক সমস্যার সমাধান হয়নি : রাষ্ট্রপতি

মাসব্যাপী বিজয়ের মাস উদযাপন কর্মসূচির উদ্বোধন করবেন তারেক রহমান

  • আপডেট টাইম : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
  • ১০ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস : রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আগামী ১ ডিসেম্বর মহাসমাবেশ করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলটির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

শুক্রবার (২৭ নভেম্বর) দুপুরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যৌথসভা শেষে দলের ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী মহাসমাবেশের স্থান ও সময়ের বিষয়টি জানান। এর আগে কর্মসূচির তারিখ ঘোষণা করা হলেও তখন স্থান জানানো হয়নি।

রিজভী বলেন, বিএনপির মাসব্যাপী বিজয়ের মাস উদযাপন কর্মসূচির উদ্বোধন উপলক্ষ্যে এ মহাসমাবেশের আয়োজন করা হচ্ছে। আগামী ১ ডিসেম্বর দুপুর ২টায় সমাবেশ শুরু হবে।

তিনি জানান, মহাসমাবেশে জাসাসসহ বিভিন্ন সংগঠনের শিল্পীরা সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেবেন। আয়োজনের জন্য ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

যৌথসভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, আমান উল্লাহ আমান এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালামসহ দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com