বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
তিনটি নতুন উপজেলা ও একটি থানা অনুমোদন দিয়েছে সরকার মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের কারাদণ্ড ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস ২০২৬-২৭ সালের প্রস্তাবিত বাজেট ‘জীবনবান্ধব’ : প্রধানমন্ত্রী অন্তর্বর্তী সরকারের আমলে দুর্নীতি তদন্তে প্রধানমন্ত্রীকে নির্দেশনা দেওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর বিদেশী সব চুক্তি সংসদে উপস্থাপনের আহ্বান জামায়াত আমীরের বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী চীন-মালয়েশিয়া সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার

উপজেলা নির্বাহী কর্মকর্তার ফেসবুক একাউন্ট হ্যাকারদের কবলে

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৯
  • ৭৩৪ দেখা হয়েছে

 

বাংলা হেডলাইনস বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের ফেসবুক একাউন্ট হ্যাকারদের কবলে পড়েছে। সোমবার রাতে একাউন্টি হ্যাক করার পর হ্যাকাররা ফ্রেন্ডলিস্টে থাকা বন্ধুদের কাছে রকেট ও বিকাশ নম্বর দিয়ে টাকা হাতিয়ে নেবার চেষ্টা করছে। ইউএনও রাজিয়া সুলতানা মঙ্গলবার দুপুরে ধুনট থানায় সাধারণ ডায়েরি করেছেন। কেউ টাকা চাইলে তিনি লেনদেন না করতে অনুরোধ জানিয়েছেন। অভিযোগে জানা গেছে, সোমবার রাত ৯টার দিকে ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের জন্য ব্যবহৃত (Uno Dhunat) নামে ফেসবুক অ্যাকাউন্ট থেকে ফ্রেন্ডলিস্টে থাকা বন্ধুদের ম্যাসেঞ্জারে দুই হাজার টাকা চেয়ে মেসেজ পাঠানো হয়। সেখানে বলা হয়, ‘ইমাজেন্সি দুই হাজার টাকা বিকাশ করার কোন ব্যবস্থা আছে? সকাল ১০টায় পাঠিয়ে দিবো।’ টাকা দিতে রাজি হলে হ্যাকাররা বিকাশ নম্বর ০১৯১১৬৩৫৮০১ ও রকেট নম্বর ০১৬২৪০০৩৬৩২ পাঠিয়ে দেয়। রকেট নম্বরের শেষে ৮ যোগ করতে বলা হয়। এদিকে ঘটনাটি ইউএনও রাজিয়া সুলতানাকে অবহিত করা হলে তিনি (Uno Dhunat) নামে অফিসিয়াল  একাউন্টে লগইন করতে ব্যর্থ হন। তখন তিনি নিশ্চিত হন যে, ওই একাউন্টি  হ্যাকড হয়েছে। পরে তিনি তার নিজস্ব ফেসবুক অ্যাকাউন্টে সরকারি ফেসবুক একাউন্ট হয়েছে জানিয়েছে সতর্কতামূলক পোস্ট দেন। ইউএনও রাজিয়া সুলতানা তার কার্যালয়ের ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হবার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে ধুনট থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। থানার ওসি (তদন্ত) ফারুকুল ইসলাম জানান, ওই জিডি সাইবার ক্রাইম বিভাগে পাঠানো হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com