শনিবার, ০২ মে ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
সংসদকে ব্যর্থ হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী ১৯৭৮ সালে জন্ম নেওয়া বিএনপি কীভাবে ‘মুক্তিযুদ্ধের দল’: সংসদে প্রশ্ন আজহারের ‘শহীদ পরিবারের লোক জামায়াত করতেই পারে না’: ফজলুর বক্তব্যে উত্তপ্ত সংসদ গণভোট নিয়ে বিভ্রান্তকারীদের প্রশ্রয় না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর নৈশভোজে হামলাকারী ঘোর খ্রিষ্টানবিরোধী: ট্রাম্প ফ্লোরিডায় লিমনের সঙ্গে বৃষ্টিকেও হত্যা পাকিস্তানে মার্কিন প্রতিনিধি দলের সফর বাতিল: ট্রাম্প বাংলাদেশে ২০২৫ সালে ‘তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়’ ছিল দেড় কোটির বেশি মানুষ স্ক্রিনশট পোস্ট করা নিয়ে ঢাবি ক্যাম্পাসে ছাত্রদল-শিবির উত্তেজনা, মারধর জ্বালানি পরিস্থিতি নিয়ে বিরোধী দলের সঙ্গে বসার আশ্বাস প্রধানমন্ত্রীর

শিয়াল ধরার ফাঁদে শিশুর মৃত্যু

  • আপডেট টাইম : বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৯
  • ৬২৬ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধিঃসিরাজগঞ্জের সলঙ্গা থানার ফরিদপুর গ্রামে শিয়াল ধরার বৈদ্যুতিক ফাঁদে পড়ে আমিনা খাতুন (৫) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে চর ফরিদপুর পূর্বপাড়া গ্রামের আল-আমিনের মেয়ে। এ ঘটনায় আহত বুদ্দিন (৫) কে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, উক্ত গ্রামের আব্দুস সাত্তার তার মুরগির খামারে শিয়াল আটকের জন্য বৈদ্যুতিক ফাঁদ পেতে রেখেছিলেন। বিকেলে আমিনা ও বুদ্দিন ওই খামারের পাশে খেলা করছিল। এক পর্যায়ে তারা ওই ফাঁদের কাছে গেলে দু’জনেই বিদ্যুৎস্পৃষ্ট হয়। এতে ঘটনাস্থলেই আমিনা মারা যায়। মেয়ের বাবার দাবী না থাকায় তার দাফন সম্পূর্ণ করা হয়েছে। এ বিষয়ে সলংগা থানার ওসি তাজুল হুদা বলেন, শিয়াল আটকের বৈদ্যুতিক ফাঁদ নয়, বিদ্যুৎস্পৃষ্টে ওই শিশুটি মারা গেছে বলে শুনেছি। বুধবার বিকেলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com