রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার :আইনমন্ত্রী সরকার ফ্যাসিজমের দিকে এগিয়ে যাচ্ছে: গোলাম পরওয়ার বিরোধী দলের ওয়াকআউটকে বাহানা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির ৫ দিনের কর্মসূচি ঘোষণা সাংস্কৃতিক কর্মকাণ্ডে বাধা সৃষ্টির মানসিকতা সরকারের নেই: তথ্যমন্ত্রী সরকারের ১৮০ দিন ‘অদক্ষতা, অব্যবস্থাপনার’ দৃষ্টান্ত: এনসিপি বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু ২৪-এর আন্দোলন ছিল যুদ্ধের রিহার্সেল: জামায়াত আমির মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

মির্জাপুরে ডাকাতির প্রস্তুতিকালে ১০ ডাকাত গ্রেফতার

  • আপডেট টাইম : শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২০
  • ৬৭৪ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস টাঙ্গাইল : টাঙ্গাইলের মির্জাপুরে অভিযান চালিয়ে ডাকাত দলের ১০ সদস্যকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার  রাতে জয়দেবপুর-বঙ্গবন্ধু সেতু সংযোগ রেল সড়কের মির্জাপুর স্টেশন এলাকা থেকে তাদের আটক করা হয়। শুক্রবার দুপুরে আটকদের বিরুদ্ধে মামলা করে সাতদিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।

আটকরা হলেন- মির্জাপুর পৌর এলাকার সওদাগড়পাড়ার রাজু মিয়ার ছেলে সীমা, দেলোয়ার হোসেনের ছেলে বেল্লাল হোসেন, আব্দুর রউফের ছেলে অনিক, কিতাব আলীর ছেলে আমির খান, দেলবরের ছেলে জনি, হালিমের ছেলে রবিন, রহিমের ছেলে গিয়াস, জামুর্কী ইউনিয়নের পাকুল্যা পশ্চিমপাড়া গ্রামের বুদ্দু খানের ছেলে বুলবুল খান, রাশেদ মিয়ার ছেলে রবিন ও ভুয়াপুর উপজেলার তোতা মিয়ার ছেলে এরশাদ।

পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত ৯টার দিকে একদল ডাকাত মির্জাপুর রেলস্টেশন এলাকায় ট্রেনে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল মির্জাপুর রেলস্টেশন এলাকায় অভিযান চালায়। এ সময় পুলিশ ডাকাত দলের ১০ সদস্যকে আটক এবং তাদের কাছ থেকে ধারালো অস্ত্র ও প্লাস্টিকের রশি উদ্ধার করে।

মির্জাপুর থানা পুলিশের উপপরিদর্শক মো. সাদেকুর রহমান জানান, আটকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার বিভিন্ন স্থানে বস্তা ফেলে যানবাহন থামিয়ে ডাকাতি করে থাকেন। এছাড়া মির্জাপুর রেলস্টেশনে থেমে থাকা ট্রেনের যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি করেন। দুপুরে আটকদের সাতদিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com