রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার :আইনমন্ত্রী সরকার ফ্যাসিজমের দিকে এগিয়ে যাচ্ছে: গোলাম পরওয়ার বিরোধী দলের ওয়াকআউটকে বাহানা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির ৫ দিনের কর্মসূচি ঘোষণা সাংস্কৃতিক কর্মকাণ্ডে বাধা সৃষ্টির মানসিকতা সরকারের নেই: তথ্যমন্ত্রী সরকারের ১৮০ দিন ‘অদক্ষতা, অব্যবস্থাপনার’ দৃষ্টান্ত: এনসিপি বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু ২৪-এর আন্দোলন ছিল যুদ্ধের রিহার্সেল: জামায়াত আমির মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

সিরাজগঞ্জে জোরপূর্বক টাকা নেওয়ায় এসআই বরখাস্ত

  • আপডেট টাইম : বুধবার, ২২ জানুয়ারী, ২০২০
  • ৫৫৯ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে এক গরু ব্যবসায়ীর কাছ থেকে জোরপূর্বক প্রায় এক লাখ টাকা ছিনিয়ে নেয়ার ঘটনায় শাহজাদপুর থানার এসআই সামিউলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পুলিশ সুপার হাসিবুল আলম  বুধবার সকালে তাকে এই সাময়িক বরখাস্ত করেন এবং ইতিমধ্যেই তাকে পুলিশ লাইনসে ক্লোজড করা হয়েছে। অতিরিক্তি পুলিশ সুপার  আবু ইউসুফ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শাহজাদপুর উপজেলার চর পোরজনা গ্রামের মৃত দরদ আলী সেখের ছেলে গরু ব্যবসায়ী আজাদ আলী সেখ তার বিরুদ্ধে এই অভিযোগ করেন। অভিযোগে বলা হয়েছে, গত ১৪ জানুয়ারি পার্শ্ববর্তী পাবনার বেড়া উপজেলার চতুর হাটে ছয়টি গরু বিক্রি করতে গিয়েছিলেন ওই ব্যবসায়ী। এর মধ্যে ৫ টি গরু বিক্রি করে ১টি গরু নিয়ে ভটভটিযোগে সন্ধ্যা রাতে বাড়ি ফিরছিলেন। এ সময় করতোয়া সেতুর পূর্বপাশে

সাব-ইন্সপেক্টর সামিউল ইসলাম তার পথরোধ করে বিভিন্ন ধরনের  প্রশ্ন করেন। তার প্রশ্নের উত্তরে গরু ব্যবসায়ী বৈধ কাগজপত্র দেখানোর পরেও এসআই সামিউল জোরপূর্বক তাকে ও ভটভটি চালককে শাহজাদপুর থানায় নিয়ে  যায় । তাকে থানায় নিয়ে এসে মামলার ভয়ভীতি দেখিয়ে তাদের কাছে থাকা গরু বিক্রির ৩ লাখ ৩৮ হাজার টাকা ছিনিয়ে নিয়ে তাদের থানা হাজতে আটকে রাখেন। রাত আনুমানিক ৩টার দিকে কাগজে টিপসই নিয়ে তাদের ছেড়ে দেয়া হয়। কিন্তু ছিনিয়ে নেয়া টাকা ফেরত চাইলে এসআই সামিউল ইসলাম ২ লাখ ৪৫ হাজার টাকা ফেরত দেন। বাকি ৯৩ হাজার টাকা চাইলে ভয়ভীতি দেখিয়ে তাদের থানা থেকে বের করে দেয়া হয়।

 এ ঘটনায় ১৭ জানুয়ারি ওই গরু ব্যবসায়ী অতিরিক্ত পুলিশ সুপারের (শাহজাদপুর সার্কেল) কাছে লিখিত অভিযোগ দায়ের করেন । অতিরিক্ত পুলিশ সুপার (শাহজাদপুর সার্কেল) ফাহমিদা হক শেলী ইতিমধ্যেই বিষয়টি তদন্তের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছেন এবং বিষয়টি পুলিশ সুপারকে অবহিত করেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com