বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
১৯৭৮ সালে জন্ম নেওয়া বিএনপি কীভাবে ‘মুক্তিযুদ্ধের দল’: সংসদে প্রশ্ন আজহারের ‘শহীদ পরিবারের লোক জামায়াত করতেই পারে না’: ফজলুর বক্তব্যে উত্তপ্ত সংসদ গণভোট নিয়ে বিভ্রান্তকারীদের প্রশ্রয় না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর নৈশভোজে হামলাকারী ঘোর খ্রিষ্টানবিরোধী: ট্রাম্প ফ্লোরিডায় লিমনের সঙ্গে বৃষ্টিকেও হত্যা পাকিস্তানে মার্কিন প্রতিনিধি দলের সফর বাতিল: ট্রাম্প বাংলাদেশে ২০২৫ সালে ‘তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়’ ছিল দেড় কোটির বেশি মানুষ স্ক্রিনশট পোস্ট করা নিয়ে ঢাবি ক্যাম্পাসে ছাত্রদল-শিবির উত্তেজনা, মারধর জ্বালানি পরিস্থিতি নিয়ে বিরোধী দলের সঙ্গে বসার আশ্বাস প্রধানমন্ত্রীর জাতীয় সংসদে ছাত্রদল-শিবির সংঘর্ষে ‘পা কেটে নেওয়ার’ অভিযোগ

বগুড়ায় টাউন ক্লাবে পুলিশের অভিযান, ১৫ জন গ্রেফতার

  • আপডেট টাইম : শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০১৯
  • ৬১২ দেখা হয়েছে

বাংলা হেড লাইনস বগুড়া প্রতিনিধিঃ বগুড়ায় জুয়ার বিরুদ্ধে পুলিশের অভিযান শুরু হয়েছে। শনিবার রাতে শহরের জিরোপয়েন্ট সাতমাথার টেম্পল রোডে ঐতিহ্যবাহী টাউন ক্লাবে অভিযান চালিয়ে সাধারণ সম্পাদক শামীম কামালসহ ১৫ জুয়াড়িকে গ্রেফতার করেছে। এ সময় তাদের কাছে সামান্য কিছু টাকা ও জুয়ার সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। অভিযান শেষে রাত সাড়ে ৯টায় ক্লাবে তালা দেয়া হয়।

বগুড়া সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) রেজাউল করিম রেজা ও এসআই রহিম উদ্দিন জানান, শহরের সাতমাথায় টাউন ক্লাবে জুয়া খেলা চলছে। গোপনে এমন খবর পেয়ে শনিবার রাতে ৯টার দিকে ওই ক্লাবে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে জুয়াড়িরা পালানোর চেষ্টা করেন। সেখান থেকে জুয়ার সরঞ্জাম ও নগদ এক হাজার ৬০০ টাকাসহ ১৪ জুয়াড়িকে গ্রেফতার করা হয়। জুয়া পরিচালনার অভিযোগে ক্লাবের সাধারণ সম্পাদক শামীম কামালকেও গ্রেফতার করা হয়েছে। তবে পুলিশের অভিযান টের পেয়ে অনেক রাঘববোয়াল টাকাসহ পালিয়ে যেতে সক্ষম হন বলে প্রত্যক্ষদর্শীরা বলেছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন জানান, ১৮৯৬ সালে প্রতিষ্ঠিত টাউন ক্লাবে আগে কিংবদন্তি খেলোয়ার তৈরি হতো। বড় কালুর মত কৃতি ফুটবলারও এ ক্লাবের তৈরি। কিন্তু বেশ কয়েকবছর ধরে এ ক্লাবে কোন খেলাধুলা হয়না। সেখানে অবাধে জুয়ার আসর বসে। তরুণ থেকে বৃদ্ধ পর্যন্ত এখানে জুয়া খেলতে আসেন। পুলিশ খোঁজখবর নিয়ে অভিযান চালালে সেখানে রাজনীতিবিদ, শিক্ষাবিদসহ বিভিন্ন পেশার বড় বড় জুয়াড়িকে ধরতে পারতেন। বিপুল পরিমাণ টাকাও পাওয়া যেতো। অভিযানের পরপর জুয়াড়িদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। কেউ কেউ মন্তব্য করেন, পুলিশ ছিঁচকে অভিযান চালিয়েছে। শহরের অভিজাত জলেশ্বরীতলা, রহমাননগর, সেউজগাড়ি, কাটনারপাড়াসহ বিভিন্ন এলাকার কয়েকটি ক্লাব ও বাড়িতে প্রশাসনের ছত্রছায়ায় অবাধে জুয়া চলে। কিন্তু পুলিশ সেখানে অভিযান চালাতে পারেনা।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com