রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ ‘প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি, ব্রিকস সম্মেলনে বাংলাদেশ থেকে প্রতিনিধি পাঠানোর সুযোগ নেই’ এসআরবি বিল পাস, বিলুপ্ত র‍্যাব দুদকের অনুসন্ধান নিয়ে প্রশ্ন আসিফ মাহমুদের শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কোনো দ্বিধা নেই:উপদেষ্টা জাহেদ ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির সাইফুর রহমানের মৃত্যুতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন রিজভী ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার

চাঁদাবাজি -হয়রানির প্রতিবাদে রাঙ্গামাটিতে পাহাড়ীকা সার্ভিস বন্ধ

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২০
  • ৭৩০ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি: চট্টগ্রাম-রাঙ্গামাটি মোটর মালিক সমিতির অব্যাহত চাঁদাবাজি ও যাত্রী হয়রানির প্রতিবাদে রাঙ্গামাটিতে যাত্রীবাহী পাহাড়ীকা সার্ভিস বন্ধ করে দিয়েছে রাঙ্গামাটি যাত্রী কল্যাণ সমিতির নেতৃবৃন্দ।

মঙ্গলবার  সকাল ১১টা থেকে রাঙ্গামাটি থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে কোন যাত্রীবাহী পাহাড়ীকা সার্ভিসকে ছেড়ে যেতে দেয়নি। রাঙ্গামাটি কাউন্টার বন্ধ করে দিয়ে অবস্থান নেয় যাত্রী কল্যাণ সমিতির নেতৃবৃন্দ। আকর্ষিক এই ঘটনায় দূর্ভোগে পড়েছে রাঙ্গামাটির সাধারণ যাত্রীরা।

রাঙ্গামাটি চট্টগ্রাম সড়কে উন্নতমানের যাত্রীবাহী বাস সার্ভিস চালু এবং রাঙ্গামাটি চট্টগ্রাম সড়কের রাউজানে যাত্রীদের হয়রানি ও লাঞ্ছিত করার দীর্ঘদিন ধরে প্রতিবাদ জানায় রাঙ্গামাটির সাধারণ জনগন। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে এর কোন ব্যবস্থা গ্রহণ না করা এবং চট্টগ্রাম-রাঙ্গামাটি মোটর মালিক সমিতির অহেতুক হয়রানি বন্ধ না হওয়ায় এই উদ্যোগ নিয়েছে বলে জানান রাঙ্গামাটি যাত্রী কল্যাণ সমিতির নেতৃবৃন্দ।

আন্দোলনকারীদের নেতৃত্বে থাকা ইমতিয়াজ সিদ্দিকী আসাদ জানিয়েছেন, অন্যতম পর্যটন জেলা রাঙ্গামাটির পরিবহন সেক্টরে নৈরাজ্য সৃষ্টি করে রেখেছে চট্টগ্রাম-রাঙ্গামাটি মোটর মালিক সমিতি নামক একটি ‘অবৈধ সংগঠন’। চট্টগ্রামের রাউজান উপজেলার সংসদ সদস্যের নাম ভাঙিয়ে বছরের পর বছর ধরে রাঙ্গামাটিবাসীকে জিম্মি করে রাখা হয়েছে।

আন্দোলনের নেতৃত্বে থাকা ব্যবসায়ী সমিতির নেতা আনোয়ার মিয়া বানু জানিয়েছেন, রাউজান নির্ভর এই সংগঠনের একক আধিপত্য ও সন্ত্রাসী কর্মকান্ডের কারণে রাঙ্গামাটিতে বিলাসবহুল বাস সার্ভিস চালু করতে পারছে না কোম্পানীগুলো। প্রতিটি বাস কোম্পানীর কাছ থেকে ৪ লাখটাকা করে চাঁদাবাজির ঘোষণা দিয়েছে চট্টগ্রাম মোটর মালিক সমিতির নেতারা।

এ ব্যাপারে চট্টগ্রাম-রাঙ্গামাটি মোটর মালিক সমিতি রাঙ্গামাটি অংশের সভাপতি মোঃ মঈন উদ্দিন সেলিম বলেন, চট্টগ্রাম-রাঙ্গামাটি মোটর মালিক সমিতির নেতৃবৃন্দের সাথে বৈঠক করেছিলাম। সেখানে নেতৃবৃন্দদের অব্যাহত চাঁদাবাজি ও যাত্রী হয়রানি বন্ধসহ বিলাস বহুল বাস সার্ভিস চালুর ব্যাপারে জরুরী পদক্ষেপ নিতে জানানো হয়েছিল। কিন্তু তারা এই ব্যাপারে কোন পদক্ষেপ গ্রহণ করেনি। তাই আমরা চাই জেলা প্রশাসনের সঙ্গে বসে আলোচনা মাধ্যমে এই সমস্যা দ্রুত সমাধান জরুরী বলে মনে করেন তিনি।

রাঙ্গামাটি চট্টগ্রাম সড়কে উন্নতমানের যাত্রীবাহী বাস সার্ভিস চালু না থাকায় পর্যটন শহর রাঙ্গামাটি তাদের ব্যবসা হারাচ্ছে। উন্নত মানের যাত্রীবাহী বাস সার্ভিস চালু থাকলে দেশের বিভিন্ন অঞ্চল থেকে রাঙ্গামাটিতে আরো বেশী পর্যটকের আগমন ঘটতো বলে মনে করেন রাঙ্গামাটির সর্বস্তরের জনগণ।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com