মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ ‘প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি, ব্রিকস সম্মেলনে বাংলাদেশ থেকে প্রতিনিধি পাঠানোর সুযোগ নেই’ এসআরবি বিল পাস, বিলুপ্ত র‍্যাব দুদকের অনুসন্ধান নিয়ে প্রশ্ন আসিফ মাহমুদের শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কোনো দ্বিধা নেই:উপদেষ্টা জাহেদ

সিরাজগঞ্জের যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ঢাকা থেকে গ্রেফতার

  • আপডেট টাইম : সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২০
  • ৩৩৭ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ : সিরাজগঞ্জ সদর থানা পুলিশ ডাকাতি ও হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ইউসুফ আলীকে (৩১) সোমবার ভোরে ঢাকার যাত্রাবাড়ী থেকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃত ইউসুফ সদর উপজেলার সরাইচন্ডী গ্রামের মৃত মতিয়ার রহমানের ছেলে।

সদর থানার ওসি মোহাম্মদ দাউদ জানান, ২০১৩ সালে বগুড়ায় একটি সিএনজি চালিত অটোরিকশা ডাকাতির পর চালককে হত্যা করা হয়। ওই মামলার অন্যতম আসামি ইউসুফ আলী। মামলার পর থেকে সে পলাতক ছিল।

এ মামলায় ২০১৬ সালের ২৯ নভেম্বর বগুড়া জেলা ও দায়রা জজ আদালত তাকে যাবজ্জীবন কারাদন্ডাদেশ দেন। আজ সোমবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com