মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ ‘প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি, ব্রিকস সম্মেলনে বাংলাদেশ থেকে প্রতিনিধি পাঠানোর সুযোগ নেই’ এসআরবি বিল পাস, বিলুপ্ত র‍্যাব দুদকের অনুসন্ধান নিয়ে প্রশ্ন আসিফ মাহমুদের শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কোনো দ্বিধা নেই:উপদেষ্টা জাহেদ

সরকারি জমি থেকে ২০৭টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২০
  • ৩৪৭ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়া: বগুড়া সড়ক ও জনপথ বিভাগ আজ মঙ্গলবার বিকাল পর্যন্ত দু’দিনের অভিযানে দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে। ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতিতে অভিযান পরিচালনা করা হয়।

বগুড়া সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী আশরাফুজ্জামান জানান, স্থানীয় প্রভাবশালী ও দুর্বৃত্তরা শাজাহানপুর উপজেলার সুজাবাদ এলাকায় দ্বিতীয় বাইপাস মহাসড়কের সামনে থেকে সওজে’র বিশাল এলাকা অবৈধ দখলে রেখেছিল।

মহাসড়কের পাশের জায়গা অবৈধ দখল করে ঘর-বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণ করা হয়। দ্বিতীয় বাইপাস মহাসড়কের প্রবেশ মুখে সুজাবাদে সওজের অনুমতি ছাড়াই স্থায়ীভাবে বসতবাড়ি, দোকান-পাট, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও মোটর গ্যারেজ নির্মাণ করা হয়। গত সোমবার নির্মাণাধীন বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের সামনে থেকে মোহাম্মদ আলী হাসপাতাল পর্যন্ত রাস্তার দু’পাশে অবৈধ স্থাপনা এবং মঙ্গলবার বেতগাড়ী ও সুজাবাদ এলাকায় সবমিলিয়ে ২০৭টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। অবৈধ স্থাপনাগুলো বুল ড্রেজার দিয়ে গুঁড়িয়ে দেয়া হয়েছে। ওই সময় স্টেট আইন কর্মকর্তা (যুগ্ম সচিব) মাহবুবুর রহমান ফারুকীর নেতৃত্বে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন। সড়ক ও জনপথ বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবু এহতেশাম রাসেদ এ সময় উপস্থিত ছিলেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com