মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
সংস্কার-বিচারকে প্রাধান্য দিয়েই হতে হবে জাতীয় ঐক্য: নাহিদ প্রধানমন্ত্রী ও এনসিপির বৈঠক পতিত ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে ঐক্যের প্রতিফলন: মাহ্দী আমিন এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী প্রয়োজনে সংবিধান সংশোধনের মাধ্যমে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করা হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী স্বাধীনতার ৫৫ বছর পরও মৌলিক সমস্যার সমাধান হয়নি : রাষ্ট্রপতি রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে মিয়ানমার: আইসিজে ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী নড়াইলে বিএনপির মিছিলে আওয়ামী লীগের হমালায় দুই নেতা নিহত গোপালগঞ্জে সহিংসতায় জড়িতরা নিশ্চয়ই বিচারের মুখোমুখি হবে: উপদেষ্টা জাহেদ হাসিনার প্রত্যর্পণ নিয়ে আনুষ্ঠানিক কোনো শর্ত দেয়নি ভারত: শামা ওবায়েদ

ধর্ষণের শিকার বাকপ্রতিবন্ধীর শিক্ষকের বিরুদ্ধে মামলা

  • আপডেট টাইম : বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৯
  • ৬৩৪ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার কালিঞ্জা গ্রামে বাকপ্রতিবন্ধী এক কিশোরী (১৪) ধর্ষণের শিকার হয়েছে। তাকে বিস্কুট খাওয়ানোর কথা বলে বাড়িতে ডেকে নিয়ে প্রতিবেশী স্কুল শিক্ষক জাহাঙ্গীর আলম (৪৬) ধর্ষণ করে। এ ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে ওই শিক্ষকের বিরুদ্ধে ধর্ষিতার বাবা ইসমাইল হোসেন বাদী হয়ে বুধবার বিকেলে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করেন। রায়গঞ্জ থানার ওসি পঞ্চনন্দ সরকার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, উক্ত গ্রামের সোলেমান মাষ্টারের ছেলে ও পাশ্ববর্তী কামারখন্দ উপজেলার চরভদ্রঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক জাহাঙ্গীর আলম সোমবার দুপুরে ওই বুদ্ধি ও বাকপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ করে। কিশোরী বাড়ীতে এসে ইশারা ইঙ্গিতে তাকে ধর্ষণ করা হয়েছে বলে তার ভাবিকে জানায়। এ ধর্ষণের বিষয়টি ফাঁস হয়ে যায়। মঙ্গলবার রাতে গ্রামে এক বৈঠকে প্রভাবশালী শিক্ষকের প্রভাবে বিষয়টি মীমাংসার চেষ্টায় ব্যর্থ হয় গ্রামের প্রধানরা। অবশেষে বুধবার বিকেলে ধর্ষকের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়। ধর্ষক শিক্ষককে গ্রেফতারের চেষ্টা চলছে বলে থানার ওসি পঞ্চনন্দ সরকার  উল্লেখ করেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com