সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার সংঘাত এড়িয়ে সমঝোতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: জামায়াত আমির রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: গোলাম পরওয়ার জুবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমা জানুয়ারিতে ২ পর্বে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানমন্ত্রীর রেঞ্জ রোভারের বিরুদ্ধে দুই মামলা জ্বালানিখাত স্বনির্ভর করতে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার স্থানীয় নির্বাচন নিয়ে ইসিকে ৯ দফা দাবি জামায়াতের

সিলেটে আইসোলেশনে থাকা প্রবাসী নারীর মৃত্যু

  • আপডেট টাইম : রবিবার, ২২ মার্চ, ২০২০
  • ৫৪১ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস :  সিলেটের শহীদ শামছুদ্দিন আহমদ হাসপাতালে আইসোলেশনে থাকা যুক্তরাজ্য প্রবাসী এক নারী মারা গেছেন। সিলেটের সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মন্ডল জানান, শনিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে হাসপাতালে আইসোলেশনে থাকা অবস্থায় পঞ্চাশোর্ধ্ব বয়সী ওই নারী মারা যান।

জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে গত ২০ মার্চ থেকে তিনি হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি ছিলেন।

আজ রবিবার সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) প্রতিনিধিদের ঢাকা থেকে সিলেটে এসে তার রক্তের নমুনা সংগ্রহ করার কথা ছিল। তবে এর আগেই তিনি মারা গেলেন। ওই নারী গত ৪ মার্চ যুক্তরাজ্য থেকে দেশে ফেরেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com