মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১০:১০ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে ।। জনপ্রত্যাশা অনুযায়ী উন্নতিতে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিদ্যুৎ-গ্যাস সমস্যা সমাধানে সর্বনিম্ন ২ বছর লাগবে: অর্থমন্ত্রী খালেদা জিয়া বাংলাদেশের ভাগ্যের সঙ্গে জড়িয়ে গিয়েছিলেন: মির্জা ফখরুল বিএনপির স্থায়ী কমিটিতে রিজভী-আমানসহ ৪ নতুন সদস্য তারেক রহমান আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যুর ঘটনায় তদন্ত করে ব্যবস্থা: অর্থমন্ত্রী প্রার্থী বাছাইয়ে সচিবালয়ে বিএনপির বৈঠক নিয়ে জামায়াতের প্রশ্ন মির্জা ফখরুল বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী বিএনপির স্থায়ী কমিটির বৈঠক।। চূড়ান্ত হবে রাষ্ট্রপতি প্রার্থী সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের মৃত্যুদণ্ড

ক্যাসিনোর বিরুদ্ধে অভিযান চালাবে র‍্যাবঃ স্বরাষ্ট্রমন্ত্রী

  • আপডেট টাইম : শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৯
  • ৫৭৪ দেখা হয়েছে

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন চলমান অবৈধ ক্যাসিনো বিরোধী অভিযান চালাবে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) যেহেতু এই বাহিনী ক্যাসিনোর বিরুদ্ধে অভিযান শুরু করেছে।

শনিবার স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে এক অনুষ্ঠানের পর সাংবাদিকদের সাথে কথা বলার সময় এই মন্তব্য করেন। তিনি বলেন এই অভিযানের আওতায় এনে অযথা তথ্য ছাড়া কাউকে যেন হয়রানী না করা হয় সেই জন্য এইটা আমাদের পরিকল্পনা।

গত ১৮ সেপ্টেম্বর র‍্যাব রাজধানীর ঢাকা ওয়ান্ডারাস ক্লাব,  ইয়ংমেনস ক্লাব ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রে অভিযান চালিয়ে অবৈধ  ক্যাসিনোর সন্ধান পায় ও বিপুল পরিমাণ মাদক , নগদ টাকা ও ক্যাসিনো সামগ্রী জব্দ করে। এ ছাড়াও ১৮২ জনকে ক্যাসিনো খেলা অবস্থায় আটক করে। এই ঘটনা সারাদেশে জনমনে নাড়া দেয় এবং বিভিন্ন প্রশ্নের জন্ম দেয়।র‍্যাব একই দিন  বনানীতে ‘গোল্ডেন ঢাকা বাংলাদেশ ক্যাসিনোতেও অভিযান চালায়।

র‍্যাবের পর পুলিশ ২২ সেপ্টেম্বর রাজধানীতে অবৈধ ক্যাসিনোর বিরুদ্ধে  অভিযানে নেমে ঢাকা মোহামেডান স্পোর্টং ক্লাব, ভিক্টোরিয়া স্পোর্টং ক্লাব, আরামবাগ ক্রীড়া সংঘ ও দিলকুশা স্পোর্টং ক্লাবে  অবৈধ ক্যাসিনোর সন্ধান পায় এবং মাদক, নগদ আর্থ এবং বিপুল পরিমাণ ক্যাসিনোর সরঞ্জাম জব্দ করে । অভিযানের পর পুলিশ ক্লাব চারটি সিলগালা করে দেয়।

পরবর্তীতে পুলিশ গত সোমবার রাজধানীর ফু-ওয়াং ক্লাবে অভিযান চালিয়ে অবৈধ কোন কিছ পায়নি ঐ  ক্লাবে কিন্তু  দুদিন পর বুধবার  র‍্যাব  ফু-ওয়াং ক্লাবে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ বিদেশি মদ ও সিগারেট উদ্ধার করে এতে জনমনে নানা প্রশ্ন দানা বাঁধে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com