প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিউইয়র্কে জাতিসংঘের ৭৪তম সাধারণ অধিবেশনে যোগদান শেষে আজ মঙ্গলবার দেশে ফিরেছেন।
ভোর ৬ টার দিকে প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী ফ্লাইটটি রাজধানীতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ ও উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ প্রধানমন্ত্রীকে বিমানবন্দরে স্বাগত জানান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০ সেপ্টেম্বর আট দিনের সরকারি সফরে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।