শনিবার, ০২ মে ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ইরানের নৌশক্তি পুরোপুরি ধ্বংস হয়নি: স্বীকার করল পেন্টাগন সংসদকে ব্যর্থ হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী ১৯৭৮ সালে জন্ম নেওয়া বিএনপি কীভাবে ‘মুক্তিযুদ্ধের দল’: সংসদে প্রশ্ন আজহারের ‘শহীদ পরিবারের লোক জামায়াত করতেই পারে না’: ফজলুর বক্তব্যে উত্তপ্ত সংসদ গণভোট নিয়ে বিভ্রান্তকারীদের প্রশ্রয় না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর নৈশভোজে হামলাকারী ঘোর খ্রিষ্টানবিরোধী: ট্রাম্প ফ্লোরিডায় লিমনের সঙ্গে বৃষ্টিকেও হত্যা পাকিস্তানে মার্কিন প্রতিনিধি দলের সফর বাতিল: ট্রাম্প বাংলাদেশে ২০২৫ সালে ‘তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়’ ছিল দেড় কোটির বেশি মানুষ স্ক্রিনশট পোস্ট করা নিয়ে ঢাবি ক্যাম্পাসে ছাত্রদল-শিবির উত্তেজনা, মারধর

অনলাইন ক্যাসিনো ব্যবসায়ী সেলিমের ঘনিষ্ঠ বন্ধু মামুন, ক্যাসিনোর অর্থ লন্ডনে যেতো

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১ অক্টোবর, ২০১৯
  • ৭৫০ দেখা হয়েছে

আটককৃত  অবৈধ অনলাইন ক্যাসিনো ব্যবসার নায়ক সেলিম প্রধানের ঘনিষ্ঠ বন্ধু মানিলন্ডারিং মামলায় সাজাপ্রাপ্ত কারাবন্দী গিয়াসউদ্দিন আল মামুন এবং বিভিন্ন  সময়ে ক্যাসিনোর অর্থ লন্ডনে পাঠানো হতো। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘনিষ্ঠ বন্ধু গিয়াসউদ্দিন মামুন।

র‍্যাব গতকাল সোমবার থেকে প্রায় ২২ ঘণ্টা সেলিম প্রধানের ঢাকায় গুলশানের বাসা ও বনানীর অফিসে অভিযান চালানোর এক পর্যায়ে মঙ্গলবার বিকাল ৪ টার দিকে  র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক, লেঃ কর্নেল সারওয়ার বিন কাশেম এক সংক্ষিপ্ত প্রেস ব্রিফিংয়ে বলেন সেলিম প্রধান প্রাথমিক জিজ্ঞসাবাদে বলেছে যে কিছু দিন আগেও মামুন তার খুব ঘনিষ্ঠ বন্ধু ছিল এবং সে তাকে একটি বিএমডাবলু গাড়ি উপহার দিয়েছে।

লেঃ কর্নেল সারওয়ার বলেন সেলিম স্বীকার করেছে যে সে বিভিন্ন সময়ে অর্থ (ক্যাসিনোর) লন্ডনে পাঠিয়েছে ।

র‍্যাব-১ এই  কর্মকর্তা বলেন যে তারা অভিযানে হিসেব করে দেখেছেন অনলাইন ক্যাসিনোর একটি গেটওয়ে থেকে এক মাসে প্রায় ৯ কোটি টাকা আয় হতো। তিনি বলেন সেলিম প্রধান তার কোরিয়ার পার্টনারের সাথে ২০১৮ থেকে অনলাইন ক্যাসিনো ব্যবসা শুর করে।

লেঃ কর্নেল সারওয়ার বলেন সেলিমের বাসায় ও অফিসে অভিযান চালিয়ে ২৯ লাখ ৫ হাজার টাকা, ৪৮ বোতল বিদেশি মদ, ২৩ টি দেশের কারেন্সি যা ৭৭ লাখ ৬৩ হাজার টাকা সমমূল্যের, দুটি হরিণের চামড়া  সহ ১৩ টি ব্যাংকের চেকবই জব্দ করেছে।

তিনি বলেন সেলিমকে গতকাল সোমবার   ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক এয়ারপোর্টে  থাই এয়ারওয়েজের একটি  ফ্লাইট থেকে নামিয়ে আটক করা হয়। আটকের পর সেলিমের দেওয়া তথ্য অনুযায়ী  র‍্যাব সেলিমের সাথে তার গুলশানের বাসায় সোমবার সন্ধ্যায় যায় এবং  অভিযান চালায়।

লেঃ কর্নেল সারওয়ার বলেন সেলিমকে মানিলন্ডারিং, ফরেন কারেন্সি, মাদক আইনে ও হরিণের চামড়া পাওয়ায় গ্রেফতার করা হয়েছে। তিনি বলেন সেলিমের সহকারী আখতারুজ্জামানকেও গ্রেফতার করা হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com