শনিবার, ০২ মে ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
সংসদকে ব্যর্থ হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী ১৯৭৮ সালে জন্ম নেওয়া বিএনপি কীভাবে ‘মুক্তিযুদ্ধের দল’: সংসদে প্রশ্ন আজহারের ‘শহীদ পরিবারের লোক জামায়াত করতেই পারে না’: ফজলুর বক্তব্যে উত্তপ্ত সংসদ গণভোট নিয়ে বিভ্রান্তকারীদের প্রশ্রয় না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর নৈশভোজে হামলাকারী ঘোর খ্রিষ্টানবিরোধী: ট্রাম্প ফ্লোরিডায় লিমনের সঙ্গে বৃষ্টিকেও হত্যা পাকিস্তানে মার্কিন প্রতিনিধি দলের সফর বাতিল: ট্রাম্প বাংলাদেশে ২০২৫ সালে ‘তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়’ ছিল দেড় কোটির বেশি মানুষ স্ক্রিনশট পোস্ট করা নিয়ে ঢাবি ক্যাম্পাসে ছাত্রদল-শিবির উত্তেজনা, মারধর জ্বালানি পরিস্থিতি নিয়ে বিরোধী দলের সঙ্গে বসার আশ্বাস প্রধানমন্ত্রীর

ছাত্রদলের কাউন্সিল স্থগিত; গনতন্ত্র প্রক্রিয়া ব্যাহত করতে নিষেধাজ্ঞা: মোশাররফ

  • আপডেট টাইম : শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০১৯
  • ৫৭০ দেখা হয়েছে

জাতীয়তাবাদি ছাত্রদলের  ৬ষ্ঠ   জাতীয়   কাউন্সিল   নিম্ন আদালত কতৃক স্থগিত  করায়  বিএনপি তীব্র নিন্দা ও   প্রতিবাদ করেছে। 

আগামীকাল শনিবার (১৪ সেপ্টেম্বর) বিএনপির ছাত্র সংগঠন ছাত্রদলের জাতীয় কাউন্সিল ঢাকায়   অনুষ্ঠিত হওয়ার  কথা ছিল। ২৭ বছর পর কাউন্সিলররা  প্রত্যক্ষ  ভোটে  ছাত্রদলের সভাপতি ও সাধারন  সম্পাদক   নির্বাচিত করার কথা। ১৯৯২ সালে ৫ম  জাতীয় কাউন্সিলে ছাত্রদলের  কাউন্সিলররা ভোটের  মাধ্যমে সভাপতি ও সাধারন  সম্পাদক নির্বাচিত করে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার  মোশাররফ হোসেন  আজ  শুক্রবার বলেন আগামীকাল ছাত্রদলের যে কাউন্সিল অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো, ‘গতকাল  আদালতের নির্দেশে সেই কাউন্সিলটি স্থগিত করা হয়েছে’। 

 তিনি বলেন  ‘কাউন্সিল- এটা হচ্ছে, আমাদের গণতান্ত্রিক অধিকার। সেই গণতান্ত্রিক প্রক্রিয়া আমরা চালু করতে না পারি সেজন্যে ছাত্র দলের কাউন্সিলের ওপর নিম্ন আদালত নিষেধাজ্ঞা দিয়েছে।’

‘’ছাত্র দলের কাউন্সিল হবে নিয়ম মেনে। ছাত্র দলের কাউন্সিল নির্ধারিত আছে। এখানে কোনো রকমের আদালতের এখতিয়ার ছিলো না।’ মোশাররফ মন্তব্য   করেন। 

বিএনপি নেতা জাতীয় প্রেস ক্লাবের সামনে স্বাধীনতা ফোরামের উদ্যোগে খালেদা জিয়ার মুক্তির দাবিতে  মানববন্ধনে বক্তব্য রাখেন।   

এদিকে বিএনপির সিনিয়র  যুগ্নমহাসচিব রুহুল কবির রিজভী গতকাল বৃহস্পতিবার  দলের নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে প্রায় রাত ১২ টায় সংবাদ সম্মেলনে  বলেন ছাত্রদলের কাউন্সিল বন্ধ করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে  বিএনপি। তিনি বলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-ধর্ম বিষয়ক সম্পাদক আমান উল্লাহ’র দায়ের করা  মামলার প্রেক্ষিতে ছাত্রদলের কাউন্সিল স্থগিতাদেশ সম্পূর্ণরুপে অযৌক্তিক। কারণ ছাত্রদলের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক আমান উল্লাহ আগামী ১৪ সেপ্টেম্বর ২০১৯ অনুষ্ঠিতব্য কাউন্সিলে প্রতিযোগী ছিলেন না এবং প্রতিযোগিতার জন্য আবেদন করেননি কিংবা তিনি কাউন্সিলরও নন। সুতরাং কোন বিচার বিশ্লেষণ ও যুক্তিতর্ক ছাড়া তার করা মামলার প্রেক্ষিতে ছাত্রদলের কাউন্সিল স্থগিতের আদেশ দেয়া গভীর চক্রান্তমূলক। সরকারের কারসাজিতেই এহেন আদেশ প্রদান করা হয়েছে। আগামী ১৪ সেপ্টেম্বর ২০১৯ জাতীয়তাবাদী ছাত্রদলের কাউন্সিলকে কেন্দ্র করে কাউন্সিলরদের মধ্যে যে উৎসাহ ও স্বত:স্ফুর্ততার স্ফুরণ সৃষ্টি হয়েছিল সেটিকে বানচাল করার জন্যই এই আদেশ। 

রিজভী বলেন সুতরাং এই  সরকার কোন প্রতিষ্ঠানেরই গণতান্ত্রিক চর্চাকে সহ্য করতে পারছে না। এরই বর্ধিত প্রকাশ ঘটলো ১৪ সেপ্টেম্বর ছাত্রদলের কাউন্সিলের ওপর আদালতকে দিয়ে নিষেধাজ্ঞা জারির মাধ্যমে।  

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com