মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:

শিশু কন্যাকে গলাটিপে হত্যা করেছে বাবা

  • আপডেট টাইম : শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০১৯
  • ৬০২ দেখা হয়েছে

 

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার মুকন্দগাঁতি গ্রামে সুমাইয়া নামে এক শিশু কন্যাকে গলা টিপে হত্যা করেছে তার বাবা। হত্যার পর তার লাশ স্থানীয় একটি ডোবায় ফেলা দেয়া হয়। সে ওই গ্রামের তাঁত শ্রমিক বদিউজ্জামানের ৯ মাসের মেয়ে। এ ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভ ও শোকের ছায়া নেমেছে। শুক্রবার সকালে পুলিশ ওই ডোবা থেকে তার লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে। বেলকুচি থানার ওসি আনোয়ারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রায় ৭ বছর আগে তাঁত শ্রমিক বদিউজ্জামানের সাথে পাবনার মির্জাপুর গ্রামের সিকেন্দার আলীর মেয়ে সুন্দরী খাতুনের বিয়ে হয়। কয়েক বছর আগে তাদের সংসারে একটি কন্যা সন্তানের জন্ম হয়। এ নিয়ে তাদের সংসারে অশান্তি চলে আসছিল দীর্ঘদিন ধরে। দ্বিতীয় দফায় একটি ছেলে সন্তানের আশা করলেও আবরো কন্যা সন্তানের জন্ম হয়। এ কারণে বদিউজ্জামান প্রায়ই স্ত্রীকে মারধর এবং সন্তানকে হত্যার হুমকি দিতো। এরই জের ধরে তার মেয়েকে শ্বাসরোধে হত্যা করে বাড়ির পাশের ডোবায় ফেলে দিয়ে পালিয়ে যায় বাবা। এ হত্যাকান্ডের পর থেকে নিষ্ঠুর বাবা পলাতক রয়েছে। এ ব্যাপারে নিহতের মা সুন্দরী খাতুন বাদী হয়ে স্বামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করেছেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com